মতলব দক্ষিণে মাদক কারবারিসহ গ্রেপ্তার ৫

Reporter
মতলব প্রতিনিধি
আপডেটঃ জুন ৭, ২০২৬ | ৮:১৮
Link Copied Successfully!
চাঁদপুর মতলব দক্ষিণে গ্রেপ্তারকৃতরা -- পপুলার বিডিনিউজ

চাঁদপুরের মতলব দক্ষিণ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে মাদক কারবারি ১ জনসহ মোট ৫ জনকে গ্রেপ্তার করেছে।

রোববার (৭ জুন) মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিকের সার্বিক নির্দেশনায় মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে প্রেরণ করা হয়।

পুলিশ জানায়, এসআই মো. মিন্টু কুমার ধর সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার নলুয়া এলাকার প্রধানিয়া বাড়িতে অভিযান চালিয়ে গোলাপ খানের ছেলে আসিফ খান (২০) কে গ্রপ্তার করে। এ সময় তার কাছ থেকে ২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

অপরদিকে একইদিনে, এসআই সুজিত চন্দ্র দে ঢাকিরগাঁও এলাকা থেকে নিয়মিত মামলার আসামি আবুল হোসেন প্রধানের ছেলে আরিফ হোসেন (৪৫)-কে গ্রেফতার করেন। তার বিরুদ্ধে পেনাল কোডের একাধিক ধারায় মামলা রয়েছে।

এছাড়াও একইদিনে এএসআই মো. অলি উল্লাহ পাটন এলাকা থেকে পরোয়ানাভুক্ত আসামি আইয়ুব আলী পাটোয়ারীর ছেলে নান্নু পাটোয়ারী (৪৮), এএসআই মো. আব্দুল্লাহ উত্তর বাকরা এলাকা থেকে পরোয়ানাভুক্ত আসামি দুলাল মিজির ছেলে গিয়াস উদ্দিন (৩৫) এবং এএসআই একেএম মাকসুদুল হক উত্তর বাকরা এলাকায় অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি মো. ফজর আলীর ছেলে মো. গোলাম মোস্তফা (৫৩)-কে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত সকল আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ(ওসি) হাফিজুর রহমান মানিক বলেন,অপরাধ নির্মুলে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা