মতলবে ব্রাজিল সমর্থকদের বিরুদ্ধে রহস্যময় পোস্টার, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জুন ৬, ২০২৬ | ৮:৪৯
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর বাজারে ব্রাজিল ফুটবল দলের সমর্থকদের উদ্দেশে একটি ব্যতিক্রমধর্মী পোস্টার সাঁটানো হয়েছে। পোস্টারটি ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল ও হাস্যরসের সৃষ্টি হয়েছে।

শনিবার (৬ জুন) সকালে বাজারে আসা ক্রেতা ও ব্যবসায়ীদের নজরে আসে পোস্টারটি। এতে বাজার ব্যবসায়ী সমিতির নাম ব্যবহার করে লেখা হয়েছে, ‘বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল সমর্থক কেউ এই বাজারে প্রবেশ করতে পারবেন না। যদি কেউ তা অমান্য করে তাহলে দেশের প্রচলিত আইনে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

তবে পোস্টারটি কে বা কারা লাগিয়েছে, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, তারা এ বিষয়ে কিছুই জানেন না এবং পোস্টারটি দেখে তারাও বিস্মিত হয়েছেন।

বিজ্ঞাপন

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী বলেন, “পোস্টারের ভাষা দেখে আমরাও বিব্রত হয়েছি। বাজার সবার জন্য উন্মুক্ত। এখানে সব দলের সমর্থকরাই আসেন। বিষয়টি নিয়ে মানুষের মধ্যে হাস্যরসের সৃষ্টি হয়েছে।”

পোস্টারটি বাজারের গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে দেখা যাওয়ায় অনেকেই তা দেখতে ভিড় করেন। কেউ কেউ এটিকে ফুটবল সমর্থকদের মজার প্রতিদ্বন্দ্বিতার বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন, আবার কেউ এটিকে নিছক কৌতুক বলে মন্তব্য করেছেন।

এ ঘটনায় কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির খবর পাওয়া যায়নি। স্থানীয়দের ধারণা, ফুটবলপ্রেমীদের মধ্যে মজা করেই পোস্টারটি লাগানো হয়ে থাকতে পারে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা