জামায়াত আদর্শে সম্পৃক্ততার অভিযোগে মুক্তিযোদ্ধা সংসদ চাঁদপুর জেলা ইউনিট কমান্ডের যুগ্ম আহ্বায়ক বহিষ্কার 

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ২০, ২০২৬ | ৯:০৭
Link Copied Successfully!

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চাঁদপুর জেলা ইউনিট কমান্ডের যুগ্ম আহ্বায়ক পদ থেকে কাজী হাসেমকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তার সদস্য পদও বাতিল করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (১৯ মে) দিবাগত রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চাঁদপুর জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক শহীদুল আলম রব।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের তথ্য ও গবেষণা বিজ্ঞপ্তির পরামর্শ মোতাবেক কাজী হাসেম দীর্ঘদিন ধরে চাঁদপুর জেলা ইউনিট কমান্ডের যুগ্ম আহ্বায়ক পদবী ব্যবহার করে সরকারি-বেসরকারি পর্যায় এবং মুক্তিযোদ্ধাদের মাঝে বিভ্রান্তি ছড়িয়ে আসছিলেন।

বিজ্ঞাপন

এতে আরও উল্লেখ করা হয়, তিনি স্বাধীনতাবিরোধী রাজনৈতিক আদর্শের সঙ্গে সম্পৃক্ত হয়ে সংগঠনের আদর্শবিরোধী কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ কারণে গত ৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের সিদ্ধান্ত অনুযায়ী কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের স্মারক নং ‘মুক্তি/পুনর্গঠিত চাঁদপুর জেলা/১১১/২৬’, তারিখ ৮ এপ্রিল ২০২৬ মোতাবেক তাকে যুগ্ম আহ্বায়ক পদ থেকে অপসারণ করা হয়।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কাজী হাসেমের নাম, পদবি ও সাংগঠনিক অবস্থান প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে তাকে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভবিষ্যতে তার সঙ্গে সাংগঠনিক কোনো কার্যক্রম বা পরিচয় বহন না করার জন্য সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞাপন

সংগঠনের নেতারা জানান, মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শবিরোধী কোনো কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ