হাইমচরে মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ৬, ২০২৬ | ৯:০৩
Link Copied Successfully!

চাঁদপুরের হাইমচর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন ২০২৬ চরভাঙ্গা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব অমিত রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাহিদ ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: মাজহারুল ইসলাম শফিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: মোস্তফা কামাল, উপজেলা একাডেমিক সুপারভাইজার হারুন অর-রশিদ (মহাসচিব, বাংলাদেশ কারিগরি শিক্ষক সমিতি)।

এছাড়া উপস্থিত ছিলেন মাওলানা আব্দুর রহমান (অধ্যক্ষ, গন্ডামারা এবিএস ফাজিল মাদ্রাসা), সর্দার মো: আবু তাহের (যুগ্ম-সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি), শেখ মো: আবু জাফর (সভাপতি, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি), বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক, কর্মরত প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও কর্মচারীবৃন্দ।

বিজ্ঞাপন

সম্মেলনে ৩১ সদস্য বিশিষ্ট নবগঠিত কার্যকরী কমিটি ঘোষণা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বাজাপ্তী রমনী মোহন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল মান্নান এবং সাধারণ সম্পাদক হয়েছেন গন্ডামারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সাখাওয়াত হোসেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কমলাপুর ভিঙ্গুলিয়া নয়ানী (কেভিএন) উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: রকিবুল হাসান এবং নীল কমল ওসমানীয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: মাহবুবুর রহমান।

নবনির্বাচিত কমিটির প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপস্থিত শিক্ষকবৃন্দ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস