
এশিয়া পোস্টের চাঁদপুর জেলা প্রতিনিধি হলেন আল-আমিন ভূঁইয়া
Link Copied Successfully!


দেশের বহুল প্রচারিত জনপ্রিয় অনলাইন গণমাধ্যম এশিয়া পোস্টের চাঁদপুর জেলা প্রতিনিধি হয়েছেন আল-আমিন ভূঁইয়া।
শুক্রবার(১ মে) গণমাধ্যমটির সম্পাদক ও প্রকাশক পলাশ মাহমুদ স্বাক্ষরিত এক পত্রে আল-আমিন ভূঁইয়াকে উক্ত নিয়োগ প্রদান করা হয়েছে। তিনি ১ মে ২০২৬ থেকে চাঁদপুর জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন।
আল-আমিন ভূঁইয়া ২০০৯ সালে স্থানীয় দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকায় কাজ শুরু করার মধ্য দিয়ে রিপোর্টিং জগতে প্রবেশ করেন। এরপর তিনি জাতীয় ও স্থানীয় একাধিক পত্রিকায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করে চলেছেন।


নতুন দায়িত্ব পালনে তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।








