কচুয়ার সাজিরপাড়ে সাবেক ইউপি সদস্য সুফিয়ার অপকর্মের প্রতিবাদে মানববন্ধন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ২৮, ২০২৬ | ১২:০০
Link Copied Successfully!

কচুয়ার বিতারা ইউনিয়নের সাজিরপাড়ে মামলা দিয়ে হয়রানি, সালিশের মাধ্যমে অর্থ আত্মসাতের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ভুক্তভোগী ও স্থানীয় এলাকাবাসী।

রবিবার ২৬ এপ্রিল বিকেলে সাজিরপাড় গ্রামবাসীর আয়োজনে ওই গ্রামের কচুয়া – সাচার সড়কের সাজিরপাড় এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। শতশত নারী পুরুষ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করে প্রতারক ও দুর্নীতিবাজ, মাদক কারবারি সুফিয়া বেগমের শাস্তির দাবী জানিয়ে বিক্ষোভ মিছিল করেন। এ সময় সুফিয়া বেগমের বিভিন্ন দুর্নীতি ও প্রতারনার অভিযোগ তুলে ধরে বক্তব্য রাখেন সজিরপাড় গ্রামের মুসলিম মিয়ার ছেলে গাজী মিয়া,ইদ্রিস মিয়ার ছেলে আলমগীর হোসেন, নজরুল ইসলাম, স্ত্রী লুৎফা বেগম,দুধ মিয়ার ছেলে সামসু মিয়া, বিতারা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য হারুন অর রশীদ, ভুক্তভোগী রোজিনা বেগম,কবিরের স্ত্রী ফাতেমা বেগম প্রমূখ।

বক্তাগন সাবেক ইউপি সদস্য সুফিয়া বেগমের দুর্নীতি ও প্রতারণার তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান । বিগত ১৬ বছরে থানা ও চাঁদপুর কোর্টের মাধ্যমে মামলা দিয়ে সুফিয়া বেগম এলাকার ১৭টি পরিবারকে নিঃস্ব করে দিয়েছে বলে তারা দাবি করেন । তাছাড়া ওই সময়ের ক্ষমতাসীন দলের কচুয়ার কিছু নেতার প্রভাব খাটিয়ে মামলা ও সালিশের মাধ্যমে বহু পরিবারের সম্পত্তি বিক্রি করিয়ে নিজে অভিনব কৌশলে টাকা আত্মসাৎ করেছে ।

বিজ্ঞাপন

ভুক্তভোগী গাজী মিয়া বলেন , সুফিয়া বেগম

আমার বিবাহিত বোন সাহিদা আক্তারের নামে তার স্বামী আলমগীর হোসেনকে দিয়ে ২০১০ সালে কচুয়া থানায় মিথ্যা মামলা দায়ের করে সুফিয়া বেগম সালিশের নামে থানায় নিয়ে অলিখিত স্টাম্পে আমার বোন শাহিদা আক্তারের স্বাক্ষর নিয়ে মিথ্যা তালাকের কথা বলে সুফিয়া বেগমের মধ্যস্থতায় তিন লক্ষ টাকার রায় প্রদান করে এবং আলমগীরের পরিবারের নিকট থেকে ৩ লক্ষ টাকা আদায় করে সুফিয়া বেগম ওই টাকা আত্মসাৎ করে। দীর্ঘ ১৬ বছর পর ১১ এপ্রিল এ ঘটনায় ইউনিয়ন বিএনপির সভাপতি শহীদ উল্লাহ ভূইয়ার সভাপতিত্বে সজিরপাড়া গ্রামে সালিস বৈঠক অনুষ্ঠিত হয়। সালিস বৈঠকে সবার উপস্থিতিতে প্রমানিত হয় সুফিয়া ৩ লক্ষ টাকা আলমগীরের পরিবারের কাছ থেকে গ্রহণ করে সাহিদাকে না দিয়ে আত্মসাৎ করে। সুফিয়া বেগম ও তার ছেলে আবু তাহের ওই টাকা শাহিদা আক্তারকে ১৮ এপ্রিল শনিবার ফেরত দিবার কথা স্বীকার করে উপস্থিত গ্রামবাসীর সম্মুখে অঙ্গীকারনামা প্রদান করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীগন জানান, সুফিয়া বেগম মাদক দিয়ে এলাকার যুব সমাজকে ধ্বংস করে দিয়েছে ।

বিজ্ঞাপন

সজিরপার গ্রামের ভুক্তভোগী ও সাধারণ জনগণ প্রশাসনের কাছে সুফিয়া বেগমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের