চাঁদপুরে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু, ৩০ হাজার ৭৫৬ পরীক্ষার্থী অংশগ্রহণ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ২১, ২০২৬ | ১০:৪১
Link Copied Successfully!

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে শুরু হয়েছে। এ বছর চাঁদপুর জেলায় মোট ৩০ হাজার ৭৫৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে এসএসসি পরীক্ষার্থী ২১ হাজার ৮০৭ জন, দাখিল ৭ হাজার ১৯১ জন এবং ভোকেশনাল ১ হাজার ৭৫৮ জন।

জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা শাখা সূত্রে জানা যায়, জেলার ৮টি উপজেলায় মোট ৭৪টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে এসএসসি কেন্দ্র ৪৫টি, দাখিল কেন্দ্র ১৯টি এবং ভোকেশনাল কেন্দ্র ১০টি। উপজেলা ভিত্তিক কেন্দ্রগুলোর মধ্যে সদর উপজেলায় ৬টি, ফরিদগঞ্জে ৬টি, হাজীগঞ্জে ৯টি, শাহরাস্তিতে ৬টি, হাইমচরে ১টি, কচুয়ায় ৬টি, মতলব দক্ষিণে ৩টি এবং মতলব উত্তরে ৭টি এসএসসি কেন্দ্র রয়েছে।

দাখিল পরীক্ষার ক্ষেত্রে সদরে ৪টি, ফরিদগঞ্জে ৩টি, হাজীগঞ্জে ৩টি, শাহরাস্তিতে ২টি, কচুয়ায় ৩টি, মতলব দক্ষিণে ২টি, মতলব উত্তরে ১টি এবং হাইমচরে ১টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। ভোকেশনাল পরীক্ষার জন্য ৮ উপজেলায় ৮টি এবং হাজীগঞ্জ ও কচুয়ায় অতিরিক্ত ২টি করে মোট ১০টি কেন্দ্র রয়েছে।

বিজ্ঞাপন

উপজেলা ভিত্তিক পরীক্ষার্থীর সংখ্যায় দেখা যায়, চাঁদপুর সদরে এসএসসি পরীক্ষার্থী ৪৮৫১ জন, দাখিল ৯৭৮ জন ও ভোকেশনাল ২৬৬ জন। ফরিদগঞ্জে এসএসসি ২৯০৬ জন, দাখিল ১৫৯৯ জন ও ভোকেশনাল ১৫৩ জন। হাজীগঞ্জে এসএসসি ২৯৮১ জন, দাখিল ১১৭১ জন ও ভোকেশনাল ৪৫৪ জন। শাহরাস্তিতে এসএসসি ২৮৩৩ জন, দাখিল ৭৫৮ জন ও ভোকেশনাল ৬৫ জন।

এছাড়া কচুয়ায় এসএসসি ৩১০৫ জন, দাখিল ১৩৫৫ জন ও ভোকেশনাল ২৩২ জন। মতলব উত্তরে এসএসসি ২৭৩৩ জন, দাখিল ৪৭৪ জন ও ভোকেশনাল ২৩৪ জন। মতলব দক্ষিণে এসএসসি ১৮২৫ জন, দাখিল ৫৩৫ জন ও ভোকেশনাল ১৮৬ জন। হাইমচরে এসএসসি ৫৭৩ জন, দাখিল ৩২১ জন ও ভোকেশনাল ১৬৮ জন পরীক্ষায় অংশ নিচ্ছে।

পরীক্ষাকে কেন্দ্র করে জেলায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে পরীক্ষা পরিচালিত হচ্ছে এবং কেন্দ্রের আশপাশে ১৪৪ ধারা সদৃশ নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যাতে বহিরাগতদের প্রবেশ ও নকল প্রতিরোধ করা যায়।

বিজ্ঞাপন

এদিকে, পরীক্ষার্থীদের সহায়তায় মানবিক উদ্যোগও লক্ষ্য করা গেছে। মঙ্গলবার সকাল থেকে চাঁদপুর শহরসহ বিভিন্ন কেন্দ্রে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো পরীক্ষার্থীদের মাঝে খাবার পানি ও ওরস্যালাইন বিতরণ করে।

শহরের মাতৃপীঠ বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের সামনে ট্রাফিক পুলিশ, গোয়েন্দা পুলিশ ও স্বেচ্ছাসেবীদের সক্রিয়ভাবে দায়িত্ব পালন করতে দেখা যায়। তারা যানজট নিরসন, শৃঙ্খলা বজায় রাখা এবং পরীক্ষার্থীদের নির্বিঘ্নে কেন্দ্রে প্রবেশ নিশ্চিত করতে কাজ করছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সার্বিকভাবে, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে চাঁদপুর জেলায় এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি