সোমবার থেকে চাঁদপুর জেলাজুড়ে হামের টিকাদান কর্মসূচি শুরু

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ১৯, ২০২৬ | ৫:২৬
Link Copied Successfully!

সোমবার হামের প্রকোপ বেশি থাকায় চাঁদপুর সদর ও হাইমচর উপজেলায় গত ৫ এপ্রিল থেকে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। জেলার বাকি ৬ উপজেলায় এই কার্যক্রম শুরু হবে সোমবার ২০ এপ্রিল থেকে।

রোববার (১৯ এপ্রিল) দুপুরে চাঁদপুর প্রেস ক্লাব অডিটোরিয়ামে সংবাদ সম্মেলন করে জেলা স্বাস্থ্য বিভাগ থেকে এসব তথ্য জানানো হয়।

সিভিল সার্জন এর পক্ষে লিখিত বক্তব্যে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের বিস্তারিত তথ্য তুলে ধরেন চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রফিকুল হাসান ফয়সাল ‌।

বিজ্ঞাপন

তিনি বলেন, সোমবার (২০ এপ্রিল) সকালে চাঁদপুর কালেক্টরেট স্কুলে জেলার হাম টিকাদান দান কর্মসূচি উদ্বোধন করবেন সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।

এই কর্মকর্তা বলেন, প্রথম পর্যায়ে চাঁদপুর সদর, হাইমচর ও পৌর এলাকায় ১৮ এপ্রিল পর্যন্ত ৬১ হাজার ৭২০ শিশুকে টিকা প্রদান করা হয়েছে। এই দুই উপজেলায় ২৫ এপ্রিল পর্যন্ত কার্যক্রম চলবে।

আর বাকি ছয় উপজেলায় দ্বিতীয় পর্যায়ে ২০ এপ্রিল থেকে শুরু করে ১০ মে পর্যন্ত ১১ দিন কার্যক্রম চলবে। এরমধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে ৩ দিন বাকি কমিউনিটিতে ৮ দিন টিকা প্রদান করা হবে।

বিজ্ঞাপন

ডাঃ মোঃ রফিকুল হাসান ফয়সাল ‌বলেন, আমাদের টার্গেট হচ্ছে ৭২ হাজার ৮৭৪ শিশুকে এই টিকার আওতায় আনা। এজন্য গণমাধ্যমে বেশি করে প্রচারের প্রয়োজন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় মারাত্মক এই রোগ থেকে আমাদের শিশুরা রক্ষা পাবে। এ বিষয়ে সরকারের যথাযথ উদ্যোগ রয়েছে। স্বাস্থ্য বিভাগও আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে ৩০৪ জন শিশু। এরমধ্যে হাম সনাক্ত হয়েছে ৫২ শিশুর। মৃত্যুবরণ করেছে তিনজন। কিছুদিন পূর্বে হামের প্রকোপ বেশি ছিল। টিকা দেওয়ার পরে তা কিছুটা কমেছে। বর্তমানে প্রতিদিন গড়ে হামের উপসর্গ নিয়ে তিন থেকে চার জন শিশু হাসপাতালে ভর্তি হয়।

সংবাদ সম্মেলনে চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী সহ জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত