চাঁদপুরের দুটিসহ কুমিল্লা বোর্ডে ১৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান ও একাডেমীক স্বীকৃতি স্থগিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মার্চ ৬, ২০২৬ | ৩:৩৫
Link Copied Successfully!

ফলাফল বিপর্যয়ের কারণে কুমিল্লা শিক্ষা বোর্ডের আওতাধীন ১৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান ও একাডেমীক স্বীকৃতি স্থগিত করা হয়েছে। গত ৫ মার্চ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লার পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাছরিন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ তথ্য জানা গেছে। বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মোঃ সামছুল ইসলাম জানান, যে সব প্রতিষ্ঠানগুলো পরিচালনার শর্ত পূরণ করতে পারেননি এবং ফলাফল বিপর্যয় হয়েছে তাদেরকেই কার্যক্রম স্থগিত রাখতে বলা হয়েছে।

পরীক্ষা নিয়ন্ত্রক ইস্যুকৃত চিঠি থেকে জানা গেছে, তুমি গো উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা কর্তৃক অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ২০২৫ এর ফলাফলের যেসব শিক্ষা প্রতিষ্ঠানের পাশের হার শূন্য থেকে পাঁচ শতাংশ এর মধ্যে সীমাবদ্ধ রয়েছে সে সকল প্রতিষ্ঠানের ফলাফল সন্তোষজনক নয় মর্মে প্রতিয়মান হয়। এর প্রেক্ষিতে গত জানুয়ারি মাসের ৭ তারিখে কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত পরীক্ষা কমিটির সভায় সিদ্ধান্ত অনুযায়ী ১৩ টি প্রতিষ্ঠানকে এর একাদশ শ্রেণী থেকে পাঠদান ও একাডেমিক স্বীকৃতি স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়।

প্রতিষ্ঠানগুলো হল, জিনদপুর ইউনিয়ন স্কুল এন্ড কলেজ-নবীনগর- ব্রাহ্মণবাড়িয়া, তোরাবগঞ্জ হাই স্কুল এন্ড কলেজ-কমলনগর- লক্ষীপুর, কেমব্রিজ সিটি কলেজ- লক্ষ্মীপুর সদর, নিদারাবাদ ইউনিয়ন স্কুল এন্ড কলেজ- বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া, ষাইটশালা আদর্শ হাই স্কুল এন্ড কলেজ- ব্রাহ্মণপাড়া কুমিল্লা, সুরুজ মেমোরিয়াল উচ্চবিদ্যালয় এন্ড কলেজ- লালমাই কুমিল্লা, চানপুর আদর্শ হাই স্কুল এন্ড কলেজ- বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া, সেবা গ্রাম ফজলুর রহমান স্কুল এন্ড কলেজ- রামগতি লক্ষীপুর, জিবগাও জেনারেল হক হাই স্কুল এন্ড কলেজ- মতলব উত্তর চাঁদপুর, চৌদ্দগ্রাম মডেল কলেজ চৌদ্দগ্রাম কুমিল্লা, অজরা এস ই এস ডিপি মডেল স্কুল এন্ড কলেজ -দাউদকান্দি কুমিল্লা, তোহা স্মৃতি গার্লস হাই স্কুল এন্ড কলেজ- কমলনগর লক্ষীপুর এবং শরিফুল্লা হাইস্কুল এন্ড কলেজ- মতলব উত্তর চাঁদপুর।

বিজ্ঞাপন

কুমিল্লা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মোঃ নুরুন্নবী আলম বলেন, এসব শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সাময়িকভাবে এ নির্দেশনা দেয়া হয়েছে। তারা শর্ত পূরণ করে আবারো একাডেমিক কার্যক্রমের ফিরতে পারবে।

তিনি জানান, যেসব প্রতিষ্ঠান গুলো প্রতিনিয়ত একাদশ শ্রেণীতে খারাপ ফলাফল করে আসছিল এবং তাদেরকে বারবার সতর্ক করার পরও মান উন্নয়নের ব্যবস্থা নেয় নি তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়া হয়েছে। এসব বেশিরভাগ প্রতিষ্ঠা নেই শিক্ষার্থী নেই, শিক্ষক নেই, এইচএসসি পরীক্ষায় ফলাফল ক্রমাগত খারাপ – এসব বিষয়গুলো বিবেচনা করে ব্যবস্থা নেয়া হয়। এটি একটি উদাহরণ তৈরি হলো অন্যান্য প্রতিষ্ঠানগুলোর জন্য। যারা খারাপ করবে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২