
গোলাম কিবরিয়ার ভাই গোলাম রাব্বানী গ্রেফতার
Link Copied Successfully!


হাজীগঞ্জের বড়কুল ইউনিয়নের এন্নাতলী গ্রামে একটি মারামারির ঘটনায় থানায় সাধারণ ডায়েরী (জিডি) করা হয়েছে। মামলার বাদী ছিলেন একই গ্রামের মো. আবুল হাসেমের ছেলে মো. মিজানুর রহমান (৫০)।
মারামারির ঘটনাকে কেন্দ্র করে পুলিশ অভিযান চালিয়ে গোলাম রাব্বানী ( তানভীর) কে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে। এদিকে বৃহস্পতিবার গোলাম কিবরিয়া জামিন চাইলে আদালত জামিন নামঞ্জর করে।
অভিযোগে উল্লেখ করা হয়, ৫ নভেম্বর সকালে এন্নাতলী গ্রামের ছৈয়াল বাড়ির উত্তর পাশে বাদীর দোকান ঘরের সামনে ও ভিতরে বিবাদীরা আকষ্মিক হামলা চালায়। হামলার ঘটনায় দায়ের করা জিডি’র বাদী মিজানুর রহমান ঘটনার বিবরণীতে বলেন, আমার কফি হাউজ দোকানে বিবাদীগণ হামলা চালিয়ে দোকান তুলে নেয়ার অপচেষ্টা চালায়। প্রতিবাদ করলে বিবাদীগণ হুমকী-ধমকী প্রদর্শন এবং মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। পরবর্তীতে দোকানে থাকা ১২ হাজার টাকা, আমার কাছে থাকা ১০ হাজার টাকা, দোকানের আনুমানিক ১০ হাজার টাকার মালামাল, আমার মেয়ের গলায় থাকা ১২ আনি স্বর্নের চেইন লুট করে নিয়ে যায়।





























