সেনাবাহিনীর পরিচয়ে চাঁদাবাজি করছে যুবলীগ নেতা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ১০, ২০২৬ | ১১:১০
Link Copied Successfully!

চাঁদপুরের হাইমচরে সেনাবাহিনীর ভুয়া মেজর পরিচয় দিয়ে চাঁদাবাজি করার সময় কামাল হোসেন গাজী (৪৮) নামে প্রতারককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে উপজেলা সদরের আলগী বাজারের ‘লাভলী মেডিকেল হল’ নামে ওষুধের দোকানে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এসব তথ্য নিশ্চিত করেন হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজমুল হাসান। গ্রেপ্তার গাজী কামাল কচুয়া উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক এবং ওই উপজেলার করইয়া গ্রামের আবদুল গফুর গাজীর ছেলে।

বিজ্ঞাপন

আলগী বাজারের ব্যবসায়ীরা জানান, সোমবার সন্ধ্যায় কামাল হোসেন আলগী বাজারের ব্যবসায়ী বিমল চন্দ্র দেওয়ানের দোকানে প্রবেশ করে নিজেকে সেনাবাহিনীর ‘মেজর’ পরিচয় দেন। দোকানের নথিপত্রে ত্রুটি আছে দাবি করে তিনি এক লাখ টাকা জরিমানার ভয় দেখান। একপর্যায়ে ‘সেনা টহল দলের খরচ’ ও ‘বকশিশ’ বাবদ তিনি ১১ হাজার টাকা হাতিয়ে নেন।

টাকা নিয়ে দ্রুত সটকে পড়ার সময় তার আচরণে সন্দেহ হলে স্থানীয় লোকজন তাকে আটকে জেরা শুরু করেন। সেনাবাহিনীর আইডি কার্ড দেখাতে ব্যর্থ হয়ে তিনি অসংলগ্ন কথা বলতে শুরু করলে জনতা তাকে আটক করে পুলিশে খবর দেয়।

হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজমুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে হেফাজতে নেয়।

বিজ্ঞাপন

তিনি বলেন, সেনাবাহিনীর ভুয়া পরিচয় দিয়ে সাধারণ মানুষকে জিম্মি করা গুরুতর অপরাধ। গ্রেপ্তার ব্যাক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। আজ সকালে তাকে চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়। তার সাথে আর কেউ জড়িত কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে ১০ কেজি গাঁজাসহ ২ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হাজীগঞ্জে মাদকাসক্ত যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড হাজীগঞ্জ বালিকা সপ্রাবিতে প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদাউসের যোগদান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগের বিরুদ্ধে মতলবে বিক্ষোভ চাঁদপুরে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন আগামীকাল এইচএসসি ফল বিপর্যয়: চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হাজীগঞ্জের মেহেদীর মৃত্যু অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময় বড়কুল (প:) ইউনিয়নে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী রুহুল আমিন খাঁন ৮ নং বাগাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসেন সোহেল পাটওয়ারীর মতবিনিময় মতলবের ইসমাইলসহ ২জন ১১ হাজার পিস ইয়াবাসহ ঢাকায় গ্রেফতার হাজীগঞ্জের বড়কুলে বসতঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু, আশঙ্কাজনক বোন হাজীগঞ্জ গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্ধোধন