হাইমচরের দুর্গম ভোট কেন্দ্রে যৌথ বাহিনীর টহল

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ১০, ২০২৬ | ৪:২৫
Link Copied Successfully!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের দুর্গম এলাকায় যৌথ বাহিনী টহল পরিচালনা করেছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত ওই ইউনিয়নের দুর্গম চরাঞ্চলে ভোটারদের সাথে কথা বলেন কর্মকর্তারা।

বিকেলে এসব তথ্য জানিয়েছেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অফিসার লেফট্যানেন্ট জাবিদ হাসান।

বিজ্ঞাপন

প্রাপ্ত তথ্যে জানাগেছে, সকালে যৌথ বাহিনী হাইমচর উপজেলায় নীলকমল নামক স্থানে হাইমচর আর্মি ক্যাম্প এর তত্ত্বাবধানে যৌথ বাহিনী কর্তৃক বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সেনাবাহিনী, কোস্ট গার্ড, পুলিশ, বিজিবি ও ব্যাটালিয়ন আনসার এর উপস্থিতিতে নির্বাচন উপলক্ষ্যে চরাঞ্চলের দুর্গম এলাকায় ভোটারদের সচেতনতা, নিরাপত্তা ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত এবং ভোটররা যাতে কোন প্রকার ভয়ভীতি ছাড়াই আনন্দমুখর পরিবেশে কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তার জন্য আশ্বস্ত করা হয়।

হাইমচর আর্মি ক্যাম্প এর ক্যাম্প কমান্ডার মেজর সৈয়দ কামরুল হাসান নীলকমল ইউনিয়নের সকল ভোট কেন্দ্র পরিদর্শন করেন।

বিজ্ঞাপন

ক্যাম্প কমান্ডার বলেন, নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সাধারণ জনগণের পাশাপাশি দলমত নির্বিশেষে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি। আমরা দেশবাসীকে আস্বস্ত করতে চাই যে, একটি নিরাপদ ও উৎসবমুখর নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে হাইমচর আর্মি ক্যাম্প মাঠ পর্যায়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে সকল আইন প্রয়োগকারী সংস্থা সমূহের সাথে সমন্বিত কার্যক্রম চলমান রয়েছে।

আমাদের মূল লক্ষ্য হলো নির্বাচন চলাকালীন সময়ে কেউ যাতে ভোট প্রদানে বাধাসৃষ্টি বা নির্বাচনকে প্রভাবিত করতে না পারে তা নিশ্চিত করা। এ ব্যাপারে সকালের সার্বিক সহযোগিতাও কামনা করে এই সেনা কর্মকর্তা।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি