নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন: চাঁদপুরে নি:শর্ত ক্ষমা চাইলেন জামায়াত-বিএনপির প্রার্থী

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ১৯, ২০২৬ | ৬:২৩
Link Copied Successfully!

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে জামায়াত-বিএনপির দুই প্রার্থীক নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করায় কারণ দর্শানোর নোটিশ দেয় সিভিল জজ। তারই প্রেক্ষিতে নির্ধারিত তারিখ ও সময়ে আদালতে উপস্থিত হয়ে ওই দুই প্রার্থীর পক্ষে নি:শর্ত ক্ষমা চাওয়া হয়।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে সিভিল জজ ও চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) নির্বাচনি এলাকার নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান সবুজ হোসেন এর আদালত থেকে এই তথ্য জানানো হয়।

প্রাপ্ত তথ্যে জানাগেছে, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চাঁদপুর-৪ আসনের প্রার্থী মো. বিল্লাল হোসেন মিয়াজীর পক্ষে আদালতে উপস্থিত হয়ে কারণ দর্শানোর জবাব দেন আইনজীবী কাদের খান এবং বিএনপি মনোনীত প্রার্থী মো. হারুনুর রশীদের পক্ষে জবাব দেন নাছির উদ্দিন পাটোয়ারী।

বিজ্ঞাপন

উভয় প্রার্থীর প্রতিনিধি নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অপরাধে নি:শর্ত ক্ষমা প্রার্থনা করেন এবং একই সাথে অঙ্গীকার করেন পরবর্তীতে আর আচরণবিধি লঙ্ঘন করবেন না। যার ফলে বিচারক তাদের অপরাধ থেকে অব্যাহতি দেন।

নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করায় এর আগে গত ১৪ জানুয়ারি (বুধবার) উল্লেখিত বিচারকের আদালত থেকে এই দুই প্রার্থীকে শো-কজ করেন। উভয় প্রার্থী নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারনা চালান।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ অধিনস্থ স্টাফের শিশু সন্তান মেঝেতে ঘুমাতে দেখে দোলনা কিনে দিলেন পৌর প্রশাসক চাঁদপুরে ১০ কেজি গাঁজাসহ ২ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হাজীগঞ্জে মাদকাসক্ত যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড হাজীগঞ্জ বালিকা সপ্রাবিতে প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদাউসের যোগদান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগের বিরুদ্ধে মতলবে বিক্ষোভ চাঁদপুরে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন আগামীকাল এইচএসসি ফল বিপর্যয়: চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হাজীগঞ্জের মেহেদীর মৃত্যু অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময় বড়কুল (প:) ইউনিয়নে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী রুহুল আমিন খাঁন ৮ নং বাগাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসেন সোহেল পাটওয়ারীর মতবিনিময়