ফরিদগঞ্জে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করায় দুই প্রার্থীকে শোকজ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ১৪, ২০২৬ | ৭:৩৪
Link Copied Successfully!

নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করায় চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে দুই সংসদ সদস্য প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বরত সিভিল জজ।

বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে ওই কমিটির পক্ষ থেকে দুটি কারণ দর্শানোর নোটিশ গনমাধ্যমে পাঠানো হয়।

নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করা দুই প্রার্থী হলেন-বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের আমির মো. বিল্লাল হোসেন মিয়াজী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. হারুনুর রশীদ।

বিজ্ঞাপন

নোটিশে উল্লেখ করা হয়, গত ৭ জানুয়ারি বিল্লাল হোসেন মিয়াজী নামক ফেসবুক প্রোফাইল থেকে ছবি ও দাঁড়িপাল্লা প্রতীক সংবলিত পোস্টার “১২ তারিখ সারাদিন, দাঁড়িপাল্লায় ভোট দিন” পোস্টার শেয়ার করা হয়। এছাড়াও বিল্লাল হোসেন মিয়াজী সমর্থক গোষ্ঠী নামক ফেসবুক পেজ থেকে প্রতিনিয়ত নির্বাচনী প্রচারণা করা হচ্ছে। যা উল্লেখিত কমিটির দৃষ্টিগোচর হয়।

অপরদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘লায়ন মো. হারুনুর রশীদ’ নামক ভেরিফাইড ফেসবুক প্রোপ্রাইলে ছবি ও ধানের শীষ প্রতীক সংবলিত পোস্টার ‘হারুন ভাইয়ের সালাম নিন, ধানের শীষে ভোট দিন’ লিখা যুক্ত করে গত ৬ জানুয়ারি পোস্ট করা হয়। এছাড়াও এই প্রোফাইল থেকে প্রতিনিয়ত নির্বাচনী প্রচারণা অব্যাহত। যা উল্লেখিত কমিটির দৃষ্টি গোচর হয়।

উভয় প্রার্থীর ক্ষেত্রে নোটিশে উল্লেখ করা হয়, নির্বাচনের নির্দিষ্ট তারিখের তিন সপ্তাহে পূর্বে প্রচার নির্বাচরি আচরণ বিধিমালা লঙ্ঘনজনিত শাস্তিযোগ্য অপরাধ।

বিজ্ঞাপন

এমন পরিস্থিতিতে কেন দুই প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনি আচরণ বিধি লঙ্ঘনের দায়ে উক্ত অপরাধ বিচারের জন্য আমলে নেয়া হবে না অথবা আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে পূর্ণাঙ্গ অনুসন্ধানঅস্তে লিখিত সুপারিশসহ বাংলাদেশ নির্বাচন কমিশন বরাবর প্রতিবেদন প্রেরণ করা হবে না, তদমর্মে কমিটির অস্থায়ী কার্যালয়ে তথা ফরিদগঞ্জ সিভিল জজ আদালত, চাঁদপুর (জেলা জজ আদালত ভবন, চাঁদপুর) এ আগামী ১৯ জানুয়ারি সোমবার বেলা ১১টায় উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিতভাবে কারণ দর্শানোর জন্য আপনাদেরকে নির্দেশ প্রদান করা হলো। ব্যর্থতায় আপনার বক্তব্য ব্যতিরেকে উপযুক্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ নির্বাচন কমিশন বরাবর প্রতিবেদন প্রেরণ করা হবে।

সিভিল জজ ও চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) নির্বাচনি এলাকার নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান সবুজ হোসেন এসব কারণ দর্শানোর নোটিশ অতিসত্বর জারি করে জারির প্রতিবেদন তার কার্যালয়ে প্রেরণ করার জন্য ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ প্রদান করেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি