জকসু নির্বাচনে ছাত্রদল প্যানেলে পরিবহন সম্পাদক পদে বিজয়ী চাঁদপুরের মাহিদ হোসেন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ১২, ২০২৬ | ১১:০১
Link Copied Successfully!

‎জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ছাত্রদলের প্যানেল থেকে পরিবহন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন চাঁদপুরের কৃতি সন্তান মো: মাহিদ হোসেন।

‎প্রতিষ্ঠার ৩৮ বছর পর এই প্রথম জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়  শিক্ষার্থী  সংসদ (জকসু) নির্বাচনে ছাত্রদল মনোনীত “ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল” থেকে মাহিদ হোসেন পরিবহন সম্পাদক পদপ্রার্থী  ছিলেন। জকসু নির্বাচনে ৪০২৩ ভোট পেয়ে  নিরঙ্কুশ বিজয় অর্জয় করেন।

‎চাঁদপুরস্থ ছাত্রকল্যাণ সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন তিনি।

বিজ্ঞাপন

‎ছাত্রদল প্যানেলের হয়ে প্রার্থী মাহিদ হোসেন বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ছাত্র শিবির সমর্থিত প্যানেল এর প্রার্থী তাওহীদুল ইসলাম।  প্রায় ১ হাজার ভোটের ব্যবধানে বিজয় লাভ করেন মাহিদ খান।

‎বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের পর থেকে ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন।

‎জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক এবং বর্তমানে আহবায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

বিজ্ঞাপন

‎মাহিদ হোসেন দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। সংগঠনের বিভিন্ন আন্দোলন, কর্মসূচি ও সাংগঠনিক কার্যক্রমে তাঁর সরব উপস্থিতি নেতাকর্মীদের আস্থা অর্জনে সহায়ক হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

‎তাঁর এই জয়কে সংগঠনের জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন ছাত্রদলের নেতাকর্মীরা। নির্বাচনের ফল প্রকাশের পর ক্যাম্পাসজুড়ে আনন্দ ও উৎসাহের পরিবেশ তৈরি হয়।

‎জকসু পরিবহন সম্পাদক পদে বিজয়ী মাহিদ হোসেন চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ৪ নং সুবিদপুর ইউনিয়নের বদরপুর গ্রামের সন্তান।

‎মুন্সীরহাট জী এন্ড এ আলী উচ্চ বিশ্ববিদ্যালয় ২০১৬ সালে এসএসসি এবং হাজীগঞ্জ ডিগ্রি কলেজ থেকে ২০১৮ সালে  কৃতিত্বে সাথে এইচএসসি পাশ করেন।

‎জগন্নাথ বিশ্ববিদ্যালয়  (১৮-১৯ সেশনে) পদার্থবিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছেন।

‎বর্তমানে স্নাতকোত্তর (পদার্থবিজ্ঞান বিভাগ) অধ্যায়নরত রয়েছেন।

‎তাঁর সাফল্যে নিজ এলাকা ও আশপাশের অঞ্চলের মানুষদের মধ্যেও আনন্দ বিরাজ করছে।

‎মাহিদ খান তার এ বিজয়ে শিক্ষার্থী, শুভাকাঙ্ক্ষী এবং শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা পোষণ করেন। তার উপর অর্পিত দায়িত্ব পালনে সকলের দোয়া কামনা করেন।

‎স্থানীয় নেতৃবৃন্দ ও শুভানুধ্যায়ীরা আশাবাদ ব্যক্ত করেন, মাহিদ খান তাঁর ওপর অর্পিত দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবেন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে ভূমিকা রাখবেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি