ফরিদগঞ্জে ৪টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, আটক ১

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ১০, ২০২৬ | ৮:০৫
Link Copied Successfully!

চাঁদপুরের ফরিদগঞ্জ থানা পুলিশের অভিযানে চুরি হওয়া ৪টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। টুটন ঘোষ নামের একজনের চুরি হওয়া মোটরসাইকেলের অভিযোগের প্রেক্ষিতে শুক্রবার দিবাগত রাতে উপজেলার সদর উপজেলার ঘোরামারা আশ্রয়ন প্রকল্পে অভিযান চালায় পুলিশ।

ওই সময় সক্রিয় মোটরসাইকেল চোর চক্রের মূল হোতা মোঃ সুমন (৩৯) কে আটক করে পুলিশ। পরে তার হেফাজতে থাকা Redion TVS 110cc, Pulsar 150cc, Zaara 100cc, Platina 100cc ৪টি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, কয়েকদিন আগে টুটন ঘোষ নামের এক ব্যক্তি তার ব্যবহৃত TVS 110 cc মোটরসাইকেল চুরি হয় মর্মে অভিযোগ দায়ের করেন। তার অভিযোগের প্রেক্ষিতে থানার এসআই মো. নুরুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে। এবং ৪টি মোটরসাইকেল সহ মো. সুমন নামের একজনকে আটক করে।

বিজ্ঞাপন

তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এই কর্মকর্তা।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি