ফরিদগঞ্জে ওলামা লীগের সভাপতি মিজানুর রহমান আটক

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ১৭, ২০২৫ | ৮:২৫
Link Copied Successfully!

ডেভিল হান্ট ফেইজ দুই এর অভিযানের অংশ হিসেবে চাঁদপুরের ফরিদগঞ্জ থানা পুলিশ আওয়ামী ওলামা লীগের সভাপতি মাও. মিজানুর রহমান খন্দকার(৫৫)কে আটক করেছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে তার বাড়ি থেকে আটক করে। পরে তাকে ফরিদগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের অফিস ভাংচুরের মামলায় আটক দেখানো হয়। মামলা নম্বর-১৮। এছাড়া ১৪৩/ ১৪৭/১৪৮/ ১৪৯/৩২৩/৩২৪ /৩৫৪ /৩৭৯ /৪৩৫ /৪৩৬ /৩৮৫ /৪২৭ /৩৪১ /৩৪২ /৫০৬ /৩৪ ধারায় বিস্ফোরক আইনের ৪/৫ মামলায় দেখানো হয়।

পরে বুধবার (১৭ ডিসেম্বর ২০২৫) তাকে চাঁদপুর আদালতে প্রেরণ করে। আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন।

বিজ্ঞাপন

মাও. মিজানুর রহমান খন্দকার এক সময়ে বিএনপির ওলামা দলের ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি ছিলেন। পরে ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তিনি দল পাল্টিয়ে আওয়ামী লীগের ওলামা লীগের সভাপতি নির্বাচিত হন।

এব্যাপারে ফরিদগঞ্জ থানার ওসি মো. হেলাল উদ্দিন জানান, ডেভিল হান্ট ফেইজ দুই এর অভিযানের অংশ হিসেবে ওলামা লীগের সভাপতিতে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর