‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার জন্য কাউকে গ্রেফতার করা মানায় না: কাদের সিদ্দিকী

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ১৪, ২০২৫ | ৭:৪২
Link Copied Successfully!

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার জন্য কাউকে গ্রেফতার করা মানায় না। বঙ্গবন্ধুর ঘরবাড়ি ভাঙা মানায় না। তার জন্য সরকারিভাবে প্রতিকার করেন নাই, এইটা তো একতরফা নাকি দুইতরফা বলা যায়। সরকার একতরফাভাবে কাজ করে চলছে।

শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ছাতিহাটি পারিবারিক কবরস্থানে মা-বাবার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, বিএনপি ভালো থাকুক, খারাপ থাকুক, তবে তাদের প্রচুর মানুষ রয়েছে। কিন্তু একতরফা নির্বাচন করলে বাংলাদেশে ভালো হবে না। সামনের নির্বাচনটা চাই, সব মানুষের অংশগ্রহণে। মানুষ যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে।

বিজ্ঞাপন

গুরুত্বসহকারে কাজ করলে কোনো ঝুঁকি নেই উল্লেখ করে তিনি বলেন, কিন্তু যদি আগে থেকেই পরিকল্পনা করে রাখা হয়, নিজেদের ইচ্ছামতো কোনো ফলাফল বের করবেন, তাহলে প্রচুর ঝুঁকি রয়েছে। সেই ঝুঁকি নিয়ে টিকতে পারবে না।

এ সময় সদ্য কারামুক্ত সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী বলেন, শেখ মুজিব যদি নিহত না হতেন তাহলে ধারা তৈরি হতো। আজও বাংলাদেশে ধারা তৈরি হয়নি। বাংলাদেশটা রাষ্ট্র গঠন হয়নি। কারণ কারো রাষ্ট্র দর্শন নাই। বাংলাদেশকে গড়তে হলে রাষ্ট্রচিন্তাকে পরিষ্কার করতে হবে। এ সময় তাদের অনুসারী ও পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২