কৃষি গবেষণা কাউন্সিলের নতুন নির্বাহী চেয়ারম্যান ড. ছালাম

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ১, ২০২৫ | ১২:৩৬
Link Copied Successfully!

বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) নতুন নির্বাহী চেয়ারম্যান (রুটিন দায়িত্ব) হিসেবে যোগ দিয়েছেন কাউন্সিলের শস্য বিভাগের সদস্য পরিচালক ড. মো. আবদুছ ছালাম।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) কৃষি মন্ত্রণালয়ের উপসচিব মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নিয়োগ দেওয়া হয়। তিনি অবসরপ্রাপ্ত নির্বাহী চেয়ারম্যান ড. নাজমুন নাহার করিমের স্থলাভিষিক্ত হয়েছেন।

ড. মো. আবদুছ ছালাম ১৯৬৮ সালের ৩০ ডিসেম্বর কুমিল্লার চান্দিনা উপজেলার আওরাল গ্রামে জন্মগ্রহণ করেন। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে তিনি কৃষি গবেষণা, প্রযুক্তি উন্নয়ন, পরিকল্পনা ও প্রশাসনিক কাজে যুক্ত আছেন।

বিজ্ঞাপন

তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ থেকে ১৯৯০ সালে বিএসসি এজি (অনার্স) এবং ২০০১ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে উদ্যানতত্ত্বে (হর্টিকালচার) এমএস সম্পন্ন করেন। ২০০৯ সালে একই বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন এবং পরে যুক্তরাষ্ট্রের কানসাস স্টেট ইউনিভার্সিটিতে ২০১৩–১৪ সালে মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন বিষয়ে পোস্ট-ডক্টরাল ফেলোশিপ সম্পন্ন করেন।

ড. ছালাম ১৯৯৫ সালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে যোগ দেন। পরে ২০০৯ সালে তিনি বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে (বিএআরসি) যোগ দেন এবং পরিকল্পনা ও মূল্যায়ন বিভাগ, সাপোর্ট সার্ভিস ইউনিট ও শস্য বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ২০২২ সালের নভেম্বরে তিনি সদস্য পরিচালক (শস্য বিভাগ) হিসেবে পদোন্নতি পান।

তিনি কৃষি ও উদ্যানতত্ত্ববিষয়ক ৬৬টি পূর্ণাঙ্গ গবেষণাপত্র, ৩৮টি সারাংশ এবং ২০টি বই লেখা বা সম্পাদনা করেছেন। এখন পর্যন্ত তিনি ১১টি নতুন প্রযুক্তি উদ্ভাবন ও ৬টি কৃষকের কাছে হস্তান্তর করেছেন। তিনি ইউএসএইড–এর সহায়তায় পিএইচডি, এমএস এবং পোস্ট-ডক্টরাল স্কলারশিপ পেয়েছেন।

বিজ্ঞাপন

জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ৭০টিরও বেশি প্রশিক্ষণ ও কর্মশালায় অংশ নেওয়া ড. ছালাম বর্তমানে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) জাতীয় ফোকাল পয়েন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি বিএআরসির উত্তম কৃষি চর্চা (গ্যাপ) ইউনিটের আহ্বায়ক, কৃষি মন্ত্রণালয়ের বাংলাদেশ গ্যাপ স্ট্যায়ারিং কমিটির সদস্যসচিব এবং ক্রপ জোনিং প্রজেক্টসহ একাধিক প্রকল্পের প্রধান সমন্বয়কারী। পাশাপাশি তিনি একাধিক আন্তর্জাতিক বৈজ্ঞানিক জার্নালের পর্যালোচক হিসেবেও কাজ করছেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি