মেঘনায় ২২ দিনের মা ইলিশ রক্ষা অভিযানে ১২৫ জেলের কারাদন্ড

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ অক্টোবর ২৮, ২০২৫ | ১১:০৩
Link Copied Successfully!
 প্রধান প্রজনন মৌসুমে সাগর থেকে মিঠা পানিতে এসে নিরাপদে ডিম ছাড়ার জন্য ইলিশ ধরার ২২ দিনের নিষেধাজ্ঞায় চাঁদপুর জেলা ও উপজেলা টাস্কফোর্সের অভিযানে গ্রেপ্তার হয়েছে ১২৫ জেলে। পরে এসব জেলেদেরকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।
শনিবার সন্ধ্যায় চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় থেকে সহকারী মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমা এই তথ্য নিশ্চিত করেন।

প্রাপ্ত তথ্যে জানাগেছে, ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত পদ্মা-মেঘনা নদীর প্রায় ৭০ কিলোমিটার এলাকা মা ইলিশ রক্ষায় অভয়াশ্রম ঘোষণা করা হয়।

এই ২২ দিন জেলার মতলব উত্তর, মতলব দক্ষিণ, চাঁদপুর সদর ও হাইমচর উপজেলা থেকে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে। এ সময় জেলা প্রশাসন কর্তৃক নিয়োগকৃত নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক ৬৭ ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। অভিযান পরিচালনা করা হয় ৪শ’ ৬৭টি। এই সময় মৎস্য অবতরণ কেন্দ্র পরিদর্শন করা হয় ২২ বার, মাছঘাট ৩শ’ ৩৯বার, আড়ৎ ১হাজার ৩শ’ ৩৬বার, বাজার ৬শ’ ৬০বার।

বিজ্ঞাপন

অভিযানে জব্দ হয় ১.১৩ মেট্টিক টন ইলিশ এবং ৫লাখ ৮ হাজার ৫১ মিটার কারেন্টজাল। যার আনুমানিক মূল্য ১ কোটি ৪১ লাখ ১২ হাজার টাকা। এসব ঘটনায় মামলা হয় ৮৩টি এবং মৎস্য আইনে জেলেদের কাছ থেকে জরিমানা আদায় করা হয় ৫০ হাজার টাকা।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা