পরিচ্ছন্ন হাইমচর বিনির্মানে বিডি ক্লিন হাইমচর টিমের সাথে যুক্ত হন আপনিও

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ২৫, ২০২৫ | ১১:০০
Link Copied Successfully!

বিডি ক্লিন একটি স্বেচ্ছাসেবী সংগঠন, যা ২০১৬  সালের ৩ জুন ফরিদ উদ্দিন (মিলন)-এর উদ্যোগে যাত্রা শুরু করে। শুরুতে “ঢাকা ক্লিন” নামে কার্যক্রম শুরু হলেও বর্তমানে এটি “বিডি ক্লিন” নামে সারা বাংলাদেশে কাজ করে যাচ্ছে।

“পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে”—এই অনুপ্রেরণামূলক স্লোগানকে ধারণ করে সংগঠনটি পরিচ্ছন্ন ও সচেতন বাংলাদেশ গঠনে নিরলসভাবে কাজ করছে।

শুরুতে কয়েকজন তরুণ-তরুণীর অংশগ্রহণে ছোট পরিসরে কাজ শুরু হলেও, বর্তমানে বিডি ক্লিন দেশের ৬৪ জেলার প্রায় প্রতিটি উপজেলা পর্যন্ত বিস্তৃত। সংগঠনটির নিবেদিত সদস্য সংখ্যা বর্তমানে ৫০,০০০+ (২০২৩ সালের হিসাব অনুযায়ী)।

বিজ্ঞাপন

 

বিডি ক্লিন কোনো রাজনৈতিক বা বাণিজ্যিক প্রতিষ্ঠান নয়; এটি সম্পূর্ণ স্বেচ্ছাসেবী ও জনসচেতনতাভিত্তিক একটি সামাজিক উদ্যোগ। পরিবেশ সংরক্ষণ ও পরিচ্ছন্নতা আন্দোলনের ধারক হিসেবে বিডি ক্লিন আজ বাংলাদেশের একটি জাতীয় সামাজিক আন্দোলনে পরিণত হয়েছে।

 

বিজ্ঞাপন

বাংলাদেশে পরিচ্ছন্নতা ও পরিবেশ সচেতনতা নিয়ে কাজ করা সবচেয়ে বড় স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর মধ্যে অন্যতম হলো বিডি ক্লিন। দেশের প্রতিটি জেলা-উপজেলায় পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই সংগঠনটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ২০২৪ সালের এপ্রিল মাসে গড়ে ওঠে বিডি ক্লিন হাইমচর টিম।  হাইমচরের তরুণ সমাজের অনুপ্রেরণার এক যুবক যিনি নিজের হাতে ঝাড়ু তুলে নিয়ে পরিচ্ছন্নতার আন্দোলনের সূচনা করেন।

 

প্রথম দিকে কয়েকজন তরুণকে সঙ্গে নিয়ে তিনি হাইমচরের বিভিন্ন এলাকা যেমন— মেঘনাপাড়, বাজার, ঘাট, রাস্তাঘাট ও জনবহুল স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেন। ধীরে ধীরে মানুষের মধ্যে সচেতনতা ছড়িয়ে পড়ে, অনেকে এগিয়ে আসতে শুরু করে। ফলে অল্প সময়ের মধ্যেই এই টিমটি ৫০+ স্বেচ্ছাসেবীতে পরিণত হয়। আজ এই টিম হাইমচরের প্রতিটি পরিচ্ছন্নতা অভিযানে নেতৃত্ব দিচ্ছে।

 

বিডি ক্লিন হাইমচর টিমের মূল উদ্দেশ্য:

হাইমচরকে একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত উপজেলা হিসেবে গড়ে তোলা। জনসাধারণের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলা। প্লাস্টিক বর্জ্য ও অপরিচ্ছন্ন পরিবেশ কমিয়ে আনা। তরুণ সমাজকে সামাজিক কাজে সম্পৃক্ত করা।

 

প্রতিটি অভিযানে দেখা যায়, টিমের সদস্যরা নিজেরা হাতে ঝাড়ু, ব্যাগ ও অন্যান্য উপকরণ নিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করে। তারা কারও জন্য অপেক্ষা করে না— বরং নিজেরাই উদাহরণ সৃষ্টি করে। তাদের এই উদ্যোগ দেখে অনেক স্থানীয় মানুষও এগিয়ে আসছেন। ধীরে ধীরে হাইমচরে “নিজে পরিষ্কার করি, অন্যকে উদ্বুদ্ধ করি” এই ধারণা জনপ্রিয় হয়ে উঠছে।

 

বিডি ক্লিন হাইমচর টিমের কার্যক্রমের মধ্যে রয়েছে:

সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান, স্কুল-কলেজে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা সভা, নদীতীর, বাজার ও জনবহুল স্থানে বর্জ্য পরিষ্কার, প্লাস্টিক বর্জ্য কমাতে প্রচারণা ও পরামর্শ, পরিবেশ রক্ষা ও বৃক্ষরোপণ কর্মসূচি

 

আজ হাইমচরে একটি নতুন ধারা তৈরি হয়েছে বিডি ক্লিন – হাইমচর এর মাধ্যমে । এই টিম শুধু পরিচ্ছন্নতা কার্যক্রমে সীমাবদ্ধ নয়; বরং মানুষকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতেও কাজ করছে। তারা বিশ্বাস করে— পরিচ্ছন্নতা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি প্রত্যেক নাগরিকের নৈতিক দায়িত্ব।

 

বিডি ক্লিন হাইমচর এর ভবিষ্যৎ পরিকল্পনা:—

হাইমচরকে পরিচ্ছন্ন উপজেলায় রূপান্তর করা, প্রতিটি ওয়ার্ডে পরিচ্ছন্নতা ইউনিট গঠন, স্কুল-কলেজের শিক্ষার্থীদের আরও বেশি সম্পৃক্ত করা, দীর্ঘমেয়াদী বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা গড়ে তোলা, হাইমচরকে বিডি ক্লিনের একটি মডেল উপজেলা হিসেবে প্রতিষ্ঠা করা।

 

বিডি-ক্লিন হাইমচর নিয়ে জানতে চাইলে বিডি ক্লিন হাইমচরের দায়িত্বশীলরা জানান “বিডি ক্লিন হাইমচর আমাদের গর্বের একটি নাম,”  । তিনি আরও বলেন, “এই টিম গঠনের শুরু থেকেই আমাদের লক্ষ্য ছিল একটি পরিচ্ছন্ন, সচেতন ও পরিবেশবান্ধব হাইমচর গড়ে তোলা। আমরা বিশ্বাস করি পরিচ্ছন্নতা শুধু সরকারের নয়, এটি আমাদের সবার দায়িত্ব। তাই আমরা নিজেরাই রাস্তাঘাট পরিষ্কার করি এবং অন্যদেরও উদ্বুদ্ধ করি। তরুণ সমাজকে সাথে নিয়ে আজ বিডি ক্লিন হাইমচর একটি শক্তিশালী টিমে পরিণত হয়েছে। হাইমচরের প্রতিটি এলাকায় আমরা সচেতনতার আলো ছড়িয়ে দিতে চাই। আমাদের স্বপ্ন— একটি পরিচ্ছন্ন হাইমচর, যেখানে পরিবেশ হবে স্বাস্থ্যকর, পরিচ্ছন্নতা হবে দৈনন্দিন জীবনের অংশ। আসুন, সবাই মিলে এই পরিবর্তনের অংশ হই।”

আজ বিডি ক্লিন হাইমচর শুধু একটি টিম নয়, এটি একটি আন্দোলন, যা হাইমচরের মানুষের মধ্যে আশা, ঐক্য ও সচেতনতার আলো ছড়িয়ে দিচ্ছে। তাদের লক্ষ্য— “পরিচ্ছ  ন্ন হাইমচর, সুন্দর হাইমচর”।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ