‘তরুণদের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক’

রান্ধুনীমুড়ায় তরুণ ভোটারদের সঙ্গে বিএনপির মতবিনিময় সভা

Reporter
রেজাউল করিম নয়ন
আপডেটঃ অক্টোবর ১২, ২০২৫ | ৮:১৪
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার রান্ধুনীমুড়া এলাকার ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডের তরুণ ভোটারদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের জিয়া নগরের কবির হাজী বাড়িতে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ‘তরুণদের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক’—এই স্লোগানে সভার আয়োজন করা হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি এবং হাজীগঞ্জ-শাহরাস্তি আসনের প্রধান সমন্বয়ক লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হকের নির্দেশনায় এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ১২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বশির আহমেদ। প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে যুক্ত হয়ে বক্তব্য প্রদান করেন লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক ইউসুফ পাটওয়ারী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খোরশেদ আলম ভুট্টো ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ এমরান হোসেন।

বিজ্ঞাপন

এ সময় বক্তব্য রাখেন ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেলিম মিয়া, ১১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাজী মনিরুজ্জামান মনির, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহাদাৎ হোসেন সাদু, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. ইমাম হোসেন, ১২ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি ইউছুফ মজুমদার, পৌর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মারুফ খান লারা, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আরজিন হোসেন দিনার এবং ১০ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মোঃ রফিকুল ইসলাম।

সভায় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সদস্য মোঃ শাহ আলম গাজী, মোঃ দেলোয়ার হোসেন মঞ্জু, জহির হোসেন, প্রবাসী বিএনপি নেতা কবির হোসেন, ১১ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মোঃ শাহ আলম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, ১২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শিপন বেপারী, পৌর ছাত্রনেতা হান্নান হোসেন সুজন, মোঃ নয়ন মোল্লা, হাজীগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের সদস্য সচিব ইমরান হোসেন সৈকত, মিঠু বেপারী, জাহিদ ইবনে রকি ও তিষান আহমেদ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা