বিয়ে করতে গিয়ে ধরা খেল ভুয়া সেনা কর্মকর্তা

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ সেপ্টেম্বর ২৭, ২০২৫ | ৮:৪০
Link Copied Successfully!

সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয়ে বিয়ে করতে গিয়ে এক ভুয়া সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

গত বৃহস্পতিবার রাতে ফেনীর লেমুয়া ইউনিয়নের তেরোবাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার ফেনী মডেল থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার ভুয়া সেনা কর্মকর্তা ইসমাইল হোসেন পিন্টু (৩৮) পরশুরাম পৌরসভার উত্তর গুথুমা গ্রামের আব্দুল ওয়াহাব মিয়ার ছেলে।

‎ফেনীর পুলিশ সুপার মো. হাবিবুর রহমান জানান, পিন্টু নিজেকে সেনা কর্মকর্তা পরিচয় দিয়ে ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের তেরোবাড়িয়া এলাকায় নাছরিন আক্তার রিতু নামের এক নারীকে গত তিন মাস ধরে বিয়ের জন্য প্রলুব্ধ করে আসছিল। রিতুর পরিবারের কাছে রিতুকে বিয়ের প্রস্তাব দেন। রিতুর পরিবারের সন্দেহ হলে ফেনীর বোগদাদিয়া তদন্ত কেন্দ্রের এসআই সিরাজুল ইসলামকে অবহিত করলে তাকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

পিন্টু দীর্ঘদিন ধরে সেনাবাহিনীর সদস্য পরিচয়ে নানা জায়গায় প্রতারণা করে আসছিল।‎ ‎জিজ্ঞাসাবাদে পিন্টু স্বীকার করে যে, সে সেনাবাহিনীর সদস্য নয়; প্রতারণার উদ্দেশ্যে সেনা কর্মকর্তার পরিচয় দিত। তার স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাশের নেতৃত্বে ছাগলনাইয়া থানার মধুপুর এলাকায় তার ভাড়া বাসায় অভিযান চালানো হয়। ‎অভিযানে তার দেখানো মতে আলামত উদ্ধার করা হয়। উদ্ধার আলামত সামগ্রীর মধ্যে রয়েছে-৩ সেট সেনাবাহিনীর ইউনিফর্ম, ২টি সেনা জ্যাকেট, বাংলাদেশ আর্মি লেখা টাউজার, হেলমেট, বুট, জ্যাকেট, ব্যারেট ক্যাপ ও ফিল্ড ক্যাপ, সেনাবাহিনীর ওয়াটার পোর্ট, বেল্ট, ব্যাজ, মেডেল,মেজর পরিচয়ে ভুয়া সিল ও স্ট্যাম্প প্যাড, সেনা প্রশিক্ষণ কার্ড লেখা ডায়েরি, একটি মোবাইল সেট সিমকার্ডসহ।

‎পুলিশ সুপার আরও জানান, আসামি সামাজিক যোগাযোগমাধ্যমে সেনা কর্মকর্তার পোশাক পরে ছবি প্রকাশ করে নারীদের প্রলুব্ধ করত এবং অর্থ হাতিয়ে নিত। সূত্র: ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা