শাহরাস্তিতে ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ সেপ্টেম্বর ২৭, ২০২৫ | ১:৩৩
Link Copied Successfully!
চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় ট্রেনে কাটা পড়ে মান্না হোসেন পাঠান (২২) নামের যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে জেলার শাহরাস্তি উপজেলার মেহের রেলস্টেশনের পশ্চিম পাশে ট্রেনের নিচে কাটা পড়ে এই মৃত্যুর ঘটনা ঘটে। নিহত মান্না হোসেন পাঠান কচুয়া উপজেলার নলুয়া গ্রামের পাঠান বাড়ির বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্রগ্রাম থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু হয়। পরবর্তীতে স্থানীয়রা শাহরাস্তি থানা পুলিশকে অবহিত করিলে থানা পুলিশ ও রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
নিহতের স্বজনরা জানান, মান্না হোসেন পাঠান মানসিক ভারসাম্যহীন। কয়েকদিন পরপর বাড়ি থেকে বের হয়ে যায়। শনিবার সকালে খবর পেলাম ট্রেনে কাটা পড়ে মারা গেছে।
শাহরাস্তি থানা পুলিশ জানায়, রাতে স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। পরে রেলওয়ে পুলিশকে খবর দিলে তারা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। পরে পুলিশ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর সহযোগিতায় নিহতের পরিচয় সনাক্ত করে।
এ বিষয়ে রেলওয়ে থানা অফিসার ইনচার্জ রাজিব কর পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করা ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব