চাঁদপুরে ফুটবল খেলা শেষে বাস ভাংচুর, দুই দলের দর্শকদের মধ্যে সংঘর্ষে আহত ১৫,

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ সেপ্টেম্বর ২২, ২০২৫ | ৯:১০
Link Copied Successfully!
চাঁদপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে দুই দলের দর্শকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ সময় ইটপাটকেল নিক্ষেপে বেশ কিছু যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়। সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় চাঁদপুর শহরের ওয়ারলেস বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
বিকেলে অনুষ্ঠিত ২১তম জেলা প্রশাসক গোল্ডকাপের উদ্বোধনী খেলায় ফরিদগঞ্জ উপজেলা দল ২-১ গোলে মতলব দক্ষিণ উপজেলাকে পরাজিত করে। খেলা চলাকালীন থেকেই দুই দলের দর্শকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।

 

এদিকে দুই দলের দর্শকদের মধ্যে সংঘর্ষের ঘটনার চাঁদপুর-কুমিল্লা সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। যানজট পরিস্থিতি স্বাভাবিক হতে প্রায় এক ঘন্টা সময় লাগে। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
ফরিদগঞ্জ উপজেলা দলের টিম ম্যানেজার নুরুন্নবী নোমান বলেন, খেলা শেষে দুই দলের দর্শকরা বাসে করে যাওয়ার সময় একে অপরকে ভূয়া ভূয়া বলে সম্বোধন করে। এ সময় ওয়ারলেস সড়কে গেলে মতলব দক্ষিণ উপজেলার একজন বাস লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়ে মারে। পরে ফরিদগঞ্জের দর্শকরাও নেমে ইটপাটকেল নিক্ষেপ করে। তবে তারা লাঠিসোটা ও ইটপাটকেল নিক্ষেপ করায় আমাদের পুরো বাসটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
অন্যদিকে মতলব দক্ষিণ উপজেলা টিমের সদস্য ফয়সার খন্দকার বলেন, খেলা শেষে যাওয়ার সময় আমাদের দেখে ফরিদগঞ্জ দলের দর্শকরা ভূয়া ভূয়া বলতে থাকে। বিপরীতে আমাদের দর্শকরা প্রতিবাদ করায় তারা বাস থেকে নেমে আমাদের উপর ইটপাটকেল নিক্ষেপ করে হামলা চালায়। এতে সাগর, ফাহিম, দুর্জয়, ইকবাল, সৌরভ, হাসিব, তামিমসহ বেশ কয়েকজন জন আহত হয়েছে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানান, খেলা শেষে যাওয়ার পথে দুই দলের দর্শকদের মধ্যে পাল্টাপাল্টি সংঘর্ষের ঘটনা ঘটেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হয়নি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা