হাজীগঞ্জ ডিগ্রি কলেজর প্রতিষ্ঠাতা সদস্য নির্বাচন সম্পন্ন

Reporter
খালেকুজ্জামান শামীম
আপডেটঃ সেপ্টেম্বর ১৪, ২০২৫ | ১০:৫৮
Link Copied Successfully!
হাজীগঞ্জ ডিগ্রি কলেজের গভর্ণিং বডির প্রতিষ্ঠাকালীন ভূমিদাতা সদস্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার  কলেজর হলরুমে প্রতিষ্ঠাতা সদস্য মো. আলী হোসেন মজুমদারের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য মো. হোসেন আহমেদ প্লেটো ও মো. মোস্তফা মজুমদার সুমনের যৌথসঞ্চালনা একসভা অনুষ্ঠিত হয়।
এতে প্রতিষ্ঠাতা মজুমদার পরিবারের উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে মো. মঞ্জুর আলম মজুমদারকে প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে নির্বাচিত করা হয়। সভায় হাজীগঞ্জ ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা (ভূমিদাতা) পরিবারের সদস্যদের মধ্যে রোটেশন পদ্ধতিতে প্রতি সেশনে ডিগ্রি কলেজ ও রান্ধুনীমুড়া প্রাথমিক বিদ্যালয়ের কমিটিতে একজন প্রতিনিধিত্ব করবেন বলে সিদ্ধান্ত গৃহীত হয়।
পরে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মুযযাম্মেল হুসাইনের হাতে নির্বাচনের কাগজপত্র তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য মো. দেলোয়ার হোসেন মজুমদার, প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য আব্দুর রাজ্জাক মজুমদার দুলাল, কলেজ পরিচালনা পর্ষদের বিদোৎসাহী সদস্য মো. আকতার হোসেন, এমরান হোসেন, উপাধ্যক্ষ মো. আনোয়ার উল্যাহ্, মো. মহিউদ্দিন মজুমদার, শহিদুল ইসলাম টিপু মজুমদার, একরামুল করিম মজুমদার সুজন,
খালেক মজুমদার, এনামুল হক মজুমদার, মো. ফজলুল হক মজুমদার, নূরনবী মোস্তফা নিশান মজুমদার, ফয়েজ মজুমদার উজ্জ্বল, মো. ইউনুছ মজুমদার প্রমুখ।
উলেখ্য, হাজীগঞ্জ ডিগ্রি কলেজ প্রতিষ্ঠার জন্যে যারা জমি দিয়েছিলেন তারা হলেন, আলহাজ্ব সেকান্দর মিঞা মজুমদার, এসকান্দর মিঞা মজুমদার, আবদুল মতিন মজুমদার, সামছুল হক মজুমদার, নূরুল ইসলাম মজুমদার, আবুল খায়ের মজুমদার, আবুল কাশেম মজুমদার, তাফাজ্জাল হোসেন মজুমদার, দেলোয়ার হোসেন মজুমদার, আলী হোসেন মজুমদার ও জাকির হোসেন মজুমদার।
তাঁরা কলেজ প্রতিষ্ঠার জন্যে কন্ডিশনাল গিফট (উপহার)  হিসেবে ৫ একর জমি দান করেন। কলেজের জমিসংক্রান্ত দলিলে এ দাতাগণের নাম উল্লেখ রয়েছে। দলিলে লেখা রয়েছে, আমরা দলিল দাতাগণ আমাদের পূূর্বপুরুষগণের আত্মার মাগফেরাত কামনা ও হাজীগঞ্জবাসীর কলেজ প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তব রূপদানের জন্যে মহান আল্লাহর উদ্দেশ্যে আমরা আমাদের নিম্নোক্ত ভূমি হাজীগঞ্জ কলেজ কমিটি বরাবরে দান করিয়া লিখিয়া দিতেছি।
রান্ধুনীমুড়া (মনিনাগ) মজুমদার পরিবার ১৯৬৯ সালের ২২ জুলাই এ দলিল করেন। হাজীগঞ্জ পৌরসভাধীন রান্ধুনীমুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার জন্যে যারা জমি দিয়েছিলেন তারা হলেন, মরহুম কাশিম আলী মজুমদার, মরহুম ইয়াছিন মজুমদার, সেকান্দর আলী মজুমদার। রান্ধুনীমুড়া (মনিনাগ) মজুমদার পরিবার ১৯৩০ সালে রান্ধুনীমুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার জন্যে জমি দিয়েছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা