
হাজীগঞ্জে জামায়াত ইসলামীর প্রার্থীর ব্যাপক গণসংযোগ
Link Copied Successfully!

হাজীগঞ্জে জামায়াত ইসলামের প্রার্থী অধ্যাপক মাওলানা আবুল হোসাইনের ব্যাপক গণসংযোগ হয়েছে।
শনিবার হাজীগঞ্জ পৌরসভাস্থ ৮ ও ৯ নং ওয়ার্ড (টোরাগড়-আলীগঞ্জ) স্থানীয় জামায়াত নেতা কর্মীদেরকে নিয়ে জনগণের সাথে কৌশল বিনিময় এবং ব্যাপক গণ সংযোগ করেন।
গণসংযোগ কালে তিনি স্থানীয়দের সাথে কুশল বিনিময় করতে গিয়ে বলেন, বাংলাদেশ জামায়াত ইসলামী ক্ষমতায় আসলে আইনের শাসন প্রতিষ্ঠা হবে, জনগণের শাসক নয়, সেবক হিসেবে কাজ করবে। মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে।
এ সময় উপজেলা জামায়াতের সেক্রেটারি মো: জয়নাল আবেদীন, পৌর জামায়াতের আমির মাওলানা আবুল হাসনাতপাটোয়ারি , সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হোসেন পরান, নায়েবে আমির, মাওলানা কবির হোসাইন, উপজেলা জামায়াতের সাবেক আমির ও জেলা কর্ম পরিষদের সূরা সদস্য হাফেজ মাওলানা মীর হোসাইন, স্থানীয় ৭নং ওয়ার্ডের জামায়াত মনোনীত কাউন্সিলর প্রার্থী, মো: মাইনুদ্দিন মাইনু, ৮নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী, মো: এরশাদ মিয়া, ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী, ডা: কায়কোবাদসহ উপজেলা ও পৌরসভার জামায়াতের বিভিন্ন নেতাকর্মী ও অন্যান্য স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


























