সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই রাজনৈতিক ও মানবিক অঙ্গীকার: মিজানুর রহমান লিটন

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ সেপ্টেম্বর ৯, ২০২৫ | ৭:০৫
Link Copied Successfully!

চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহারাস্তি) অঞ্চলের রাজনীতির মঞ্চে তিনি এক অনন্য নাম। ব্যবসায়ী, সমাজসেবক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নিবেদিতপ্রাণ সংগঠক মিজানুর রহমান লিটন। রাজনীতিকে তিনি কখনও ক্ষমতা বা প্রভাবের হাতিয়ার হিসেবে ব্যবহার করেননি; বরং দেখিয়েছেন—এটি হতে পারে মানবতার সেবায় নিবেদিত এক পবিত্র অঙ্গীকার।

গেল ৭ সেপ্টেম্বর ২০২৫, রবিবার বাদ জোহর হাজীগঞ্জের ঐতিহাসিক বড় মসজিদ কমপ্লেক্স প্রাঙ্গণে এক আবেগঘন দৃশ্যের সাক্ষী হলো হাজীগঞ্জবাসী। মিজানুর রহমান লিটন তার ব্যক্তিগত অর্থায়নে তিন শতাধিক অসহায়-দুস্থ মানুষের হাতে তুলে দিলেন খাবার ও নগদ অর্থ সহায়তা। ক্ষুধার্ত মানুষের মুখে যখন খাবারের প্যাকেট পৌঁছাল, তখন মসজিদ প্রাঙ্গণ জুড়ে ছড়িয়ে পড়ল মানবিকতার উষ্ণ আবহ।

লিটন নিজেই বললেন, “সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই আমার রাজনৈতিক ও মানবিক অঙ্গীকার।”

বিজ্ঞাপন

একজন বৃদ্ধ এ সময় আবেগাপ্লুত হয়ে বলেন, “আমাদের দুঃসময়ে লিটন সাহেব সবসময় পাশে থাকেন। এমন মানুষ এখন খুব বিরল।”

সামাজিক সেবায় মিজানুর রহমান লিটন কখনও প্রচারের পেছনে ছুটেন না। নীরবে, নিবৃত্তে মানুষের পাশে দাঁড়ানোই তার স্বভাব। শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো কিংবা দুর্যোগ—প্রতিটি সংকটেই হাজীগঞ্জ-শাহারাস্তির সাধারণ মানুষ তাকে পেয়েছেন অভয় ও সহযোগিতার হাত প্রসারিত করে।

করোনাকালীন দুর্যোগে কেন্দ্রীয় নির্দেশনায় তিনি সবার আগে মাঠে নেমে অসহায় মানুষের মাঝে সুরক্ষাসামগ্রী ও খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছেন। পাশাপাশি বিএনপি, যুবদল ও ছাত্রদলের নির্যাতিত নেতাকর্মীদের পাশে দাঁড়িয়ে মামলার ব্যয়ভার বহন করেছেন।

বিজ্ঞাপন

কৃষকদের দুর্দশার কথাও তিনি ভুলে যাননি। খাল খননের অভাবে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পক্ষে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা