হাজীগঞ্জে বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচিতে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ সেপ্টেম্বর ৯, ২০২৫ | ৬:৩৯
Link Copied Successfully!
চাঁদপুরের হাজীগঞ্জে বিএনপি বৃক্ষরোপন কর্মসূচীর আওতায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরন করা হয়। সোমবার হাজীগঞ্জ পৌরসভার  ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে  শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ পৌর বিএনপির  সাবেক সিনিয়র সহ-সভাপতি এডভোকেট ওমর ফারুক (টিটু)। ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ আকবর হোসেনের সভাপতিত্বে  পরিচালনা  করেন পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও হাজীগঞ্জ   বাজার ব্যবসায়ী সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবউদ্দীন (শাবু)। গাছের চারা বিতরন অনুষ্ঠানে
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি কিরন তালুকদার, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, সাধারন সম্পাদক এনায়েত মজুমদার,   বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ কামরুল হাসান পাটোয়ারী, সিনিয়র শিক্ষক মাহবুব এলাহি ও  শিক্ষক আব্দুল সত্তার তালুকদার।
 বক্তব্য রাখেন ৪নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান, কোষাধ্যক্ষ আব্দুল মান্নান, যুবদলের সভাপতি ইব্রাহিম খান, সাধারণ সম্পাদক হাজী মোঃ মোস্তফা, সহ-সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম মুন্সি, সহ-সাধারণ সম্পাদক আহমেদ বিন শাহেন শাহা এবং হাজীগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক  সদস্য সচিব দ্বীন ইসলাম (টগর)।
অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা