
উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে হাজীগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইবনে আল জায়েদ হোসেনের সাথে হাজীগঞ্জ প্রেসক্লাব(২০২৫-২৬ সেশন) নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ও ফুলেল সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ টায় হাজীগঞ্জ উপজেলা ই-সেন্টারে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম।
মতবিনিময় সভার প্রধান অতিথি মোঃ ইবনে আল জায়েদ হোসেন বলেন, হাজীগঞ্জের সংবাদকর্মীদের দক্ষতার বিষয়ে আমি পূর্ব থেকেই অবগত। আশাকরি নতুন কার্যকরি কমিটির মাধ্যমে এই ধারা অব্যাহত থাকবে।
হাজীগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক এনায়েত মজুমদারের পরিচালনায় আলোচনা করেন, সহসভাপতি মোঃ সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক পাপ্পু মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মোঃ মনজুর আলম, অর্থ সম্পাদক মোহাম্মদ হাবীব উল্লাহ্, কার্যকরি সদস্য কামরুজ্জামান টুটুল, কবির আহমেদ প্রমুখ।
উপস্থিত ছিলেন কার্যকরি সদস্য কাউছার আহমেদ রিপন, শাখাওয়াত হোসেন শামীম সহ অন্যান্য সদস্যবৃন্দ।


























