করোনা: সুস্থ হওয়ার পথে আর্জেন্টিনার দিবালা

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মার্চ ২৮, ২০২০ | ৩:৫৫
Link Copied Successfully!

বান্ধবীসহ সপ্তাহ খানেক আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন জুভেন্তাস তারকা পাওলো দিবালা। এখন অনেকটাই ভালোর দিকে আছেন বলে জানালেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড।

চলতি মৌসুমে ১৩টি গোল করা ও ১২টি গোলে অবদান রাখা দিবালা ছাড়াও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জুভেন্তাসের ডিফেন্ডার দানিয়েলে রুগানি ও মিডফিল্ডার ব্লেইস মাতুইদি।

করোনাজনিত কোভিড-১৯ রোগের সঙ্গে তিক্ত লড়াইয়ের অভিজ্ঞতাও তুলে ধরেছেন দিবালা। নিজেদের টেলিভিশনকে বর্তমান শারীরিক অবস্থা নিয়ে ২৬ বছর বয়সী ফুটবলার বলেন, “আমার মধ্যে রোগটির কঠিন লক্ষণ দেখা দিয়েছিল। তবে আমি এখন অনেকটাই ভালো।”

বিজ্ঞাপন

“আমি এখন লড়া-চড়া করতে পারি, হাঁটতে পারি, অনুশীলন করার চেষ্টা করছি। কয়েক দিন আগেও আমি যখন এসব করার চেষ্টা করতাম তখন আমার শ্বাস নিতে কষ্ট হতো। আমার পেশিগুলো ব্যথা করত।”

এদিকে, করোনাভাইরাস থেকে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন চেলসির তরুণ খেলোয়াড় ক্যালাম হাডসন-ওডই।

প্রাণঘাতী করোনাভাইরাসে এলোমেলো হয়ে পড়েছে বিশ্ব। সব মিলিয়ে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৬৫ হাজার ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২৬ হাজার।

বিজ্ঞাপন

এতে আক্রান্ত হয়েছেন ইউরোপের ক্লাবগুলোর বেশ কয়েকজন ফুটবলার ও কোচ। এই ভাইরাস থেকে বাঁচতে হোম কোয়ারেন্টাইনে আছেন খেলোয়াড়রা।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা