নতুন রাজনৈতিক প্লাটফর্ম বৃহত্তর সুন্নী জোটের আত্মপ্রকাশ

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ আগস্ট ৩০, ২০২৫ | ৮:৫৩
Link Copied Successfully!

তিনটি নিবন্ধিত রাজনৈতিক দল নিয়ে আত্মপ্রকাশ করেছে ‘বৃহত্তর সুন্নী জোট’ নামে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম। জোটভুক্ত দলগুলো হলো- বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এবং বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)।

শনিবার (৩০ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে জোটের ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তৃতায় শায়খুল হাদিস অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের পর জুলাই ’২৪ হত্যাকাণ্ডে যেমন ভয়াবহ রক্তপাত হয়েছে, তেমনি আর কোনো আন্দোলন-সংগ্রামে এত প্রাণহানি ঘটেনি। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি, শহিদ পরিবারকে ক্ষতিপূরণ, আহতদের উন্নত চিকিৎসা এবং পূনর্বাসন নিশ্চিত করতে হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, ৫ আগস্ট পরবর্তী সরকার জনপ্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। এক বছরে মব ভায়োলেন্স, সন্ত্রাস, খুন, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড অব্যাহত রয়েছে। পাশাপাশি শতাধিক মসজিদ-মাদরাসা ও মাজারে হামলা, অগ্নিসংযোগ হয়েছে, অথচ সরকার নির্বিকার থেকেছে।

পিআর নির্বাচন পদ্ধতি প্রসঙ্গে অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেন, সংখ্যাপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি একটি নতুন কনসেপ্ট। এতে জনগণ গভীর সংশয় ও বিভ্রান্তিতে নিমজ্জিত হওয়ার সম্ভাবনা সর্বাধিক। এ ধরনের পদ্ধতি জাতীয় রাজনৈতিক সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং এর মাধ্যমে জনগণের প্রকৃত ইচ্ছা-আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে না।

সংবাদ সম্মেলনে ১৭ দফা দাবি ও ২১ দফা ঘোষণাপত্র উপস্থাপন করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো-জুলাই আন্দোলনে লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে কম্বিং অপারেশন চালানো। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।

বিজ্ঞাপন

দুর্নীতিবাজ, সন্ত্রাসী, ঋণখেলাফি ও অর্থ পাচারকারীদের নির্বাচনে অযোগ্য ঘোষণা। শান্তিপূর্ণ ও অহিংস রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা। সুদমুক্ত ও ন্যায্য অর্থনীতি গড়ে তোলা। কৃষি, শিল্প ও ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তা দিয়ে কর্মসংস্থান সৃষ্টি।

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সিন্ডিকেট ও কালোবাজারি বন্ধে ব্যবস্থা গ্রহণ। প্রবাসীদের স্বার্থ সংরক্ষণ ও নতুন বৈদেশিক কর্মসংস্থান বাজার সৃষ্টি। কুরআন-সুন্নাহ ভিত্তিক শিক্ষানীতি প্রণয়ন এবং মাদরাসা, সাধারণ ও কারিগরি শিক্ষার মধ্যে সমন্বয়। নারী ও শিশু অধিকার সুরক্ষা, মাদক, জুয়া ও অনৈতিক সংস্কৃতি নির্মূল।

এছাড়া জোটের লিখিত ঘোষণাপত্র পাঠ করেন অধ্যক্ষ আল্লামা সউম আবদুস সামাদ। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পীরে তরিকত আল্লামা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী, আল্লামা এম এ মতিন ও পীরে তরিকত আল্লামা ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন, আল্লামা আবু সুফিয়ান আবেদী আলকাদেরী, অ্যাডভোকেট আবু নাছের তালুকদার, এম সোলায়মান ফরিদ, অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী, আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী, আল্লামা মোশাররফ হোসেন হেলালী, মাওলানা আশেকুর রহমান হাশেমী, মাওলানা বাকি বিল্লাহ আজহারী, মাওলানা রুহুল আমিন ভূঁইয়া চাঁদপুরী, স ম হামেদ হোসাইন, এইচ এএম মুজিবুল হক শাকুর, মোহাম্মদ ইব্রাহিম মিয়া, সোহেল সামাদ বাচ্চু, ঢালি কামরুজ্জামান হারুন, মোহাম্মদ আবদুর রহিম, অধ্যক্ষ আলী মোহাম্মদ চৌধুরী, এএম মঈনউদ্দীন চৌধুরী হালিম, মাওলানা ওয়াহেদ মুরাদ, মাসুম বিল্লাহ মিয়াজি, অ্যাডভোকেট ইসলাম উদ্দীন দুলাল, তরিকুল হাসান লিংকন, অ্যাডভোকেট ইকবাল হাসান, আবদুল হাকিম, এস এম তারেক হোসাইন, কাজী জসিম উদ্দীন আশরাফীসহ অন্যরা। সূত্র: যুগান্তর

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা