
হাজীগঞ্জে ১৫ হাজার ৮ শ’ নকল ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে তালিকাভুক্ত চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার বিকালে উপজেলার ৫নং সদর ইউনিয়নের বাউড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে গ্রেপ্তার হলন, লিটন হোসেন (৫৫), সুমন মিয়া (২৫), সাগর (২৮) ও ইয়াসমিন (২১)। এ সময় তাদের কাছ থেকে ১৫ হাজার ৮শ পিস নকল ইয়াবা এবং ৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
পরে তাদেরকে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ হাজীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহিউদ্দিন ফারুক জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
যৌথ বাহিনীর এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে হাজীগঞ্জ আর্মি ক্যাম্প থেকে বাউড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এমন অভিযান ি অব্যাহত থাকবে।


























