ফরিদগঞ্জে নতুন সাহিত্য সংগঠন ‘ফরিদগঞ্জ সাহিত্য সংসদ’ এর যাত্রা শুরু

আমান উল্লাহ খান ফারাবী
আপডেটঃ আগস্ট ১৯, ২০২৫ | ১০:৫১
Link Copied Successfully!

ফরিদগঞ্জে যাত্রা শুরু করলো নতুন সাহিত্য সংগঠন ‘ফরিদগঞ্জ সাহিত্য সংসদ’। মঙ্গলবার (১৯ আগস্ট ২০২৫) সকালে স্থানীয় সাহিত্যকর্মীদের এক সভায় সর্বসম্মত সিদ্ধান্তে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা ঘোষণা করা হয়।

সভায় সংগঠনের অভিষেক অনুষ্ঠান ও পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সংবাদকর্মী ও সাহিত্য-সাংস্কৃতিক কর্মী শামীম হাসান-কে আহ্বায়ক এবং সাহিত্যকর্মী মোস্তাফিজুর রহমান-কে সদস্য সচিব করে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ম আহ্বায়ক : ইয়াছিন দেওয়ান, খলিলুর রহমান, সদস্য : সাহেদ বিন তাহের, তানজিল হৃদয়, অনিক আহমেদ৷

বিজ্ঞাপন

সভায় উপস্থিত ছিলেন সাহিত্যকর্মী মুহাম্মদ আলো, মুহাম্মদ মাছুম বিল্লাহ, সোহাগ খান, মুহাম্মদ শাহিন, মো. নাঈম, নীলপত্র পাটওয়ারী প্রমুখ।

নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী, নবগঠিত আহ্বায়ক কমিটি আগামী ৯০ কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি গঠন করে দায়িত্ব হস্তান্তর করবে।

উল্লেখ্য, সাহিত্যকর্মী ইয়াছিন দেওয়ান ও সাহেদ বিন তাহের-এর উদ্যোগে নতুন এ সাহিত্য সংগঠনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ অধিনস্থ স্টাফের শিশু সন্তান মেঝেতে ঘুমাতে দেখে দোলনা কিনে দিলেন পৌর প্রশাসক চাঁদপুরে ১০ কেজি গাঁজাসহ ২ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হাজীগঞ্জে মাদকাসক্ত যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড হাজীগঞ্জ বালিকা সপ্রাবিতে প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদাউসের যোগদান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগের বিরুদ্ধে মতলবে বিক্ষোভ চাঁদপুরে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন আগামীকাল এইচএসসি ফল বিপর্যয়: চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হাজীগঞ্জের মেহেদীর মৃত্যু অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময় বড়কুল (প:) ইউনিয়নে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী রুহুল আমিন খাঁন ৮ নং বাগাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসেন সোহেল পাটওয়ারীর মতবিনিময়