মামলা দিয়ে হয়রানি ও সম্পত্তি দখলের অভিযোগে নারীর বিরুদ্ধে মানববন্ধন

আমান উল্লাহ খান ফারাবী
আপডেটঃ আগস্ট ১১, ২০২৫ | ৯:৩৪
Link Copied Successfully!
আওয়ামী লীগের লোকজনের সাথে সু-সর্ম্পক রেখে গ্রামের নিরীহ লোকজনকে মামলা দিয়ে হয়রানি, অবৈধ ভাবে সম্পত্তি দখল ও টাকা লেনদেনের ঘটনায় নারীকে সন্ত্রাসী দিয়ে মারধরসহ হত্যার চেষ্টাসহ নানা অভিযোগে বিক্ষুব্ধ এলাকাবাসী নাছিমা আক্তার নামে এক নারীর বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।
১১ আগস্ট সোমবার উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের উপাদিক গ্রামের পাগলা দিঘীর পাড় সামনে স্থানীয় জনপ্রতিনিধিসহ শতাধিক গ্রামবাসী এই মানববন্ধন করেন। এতে বক্তব্য রাখেন ইউপি সদস্য আঃ হামিদ, সংরক্ষিত আসনের ইউপি সদস্য নুরজাহান বেগম, ভুক্তভোগী আব্দুর রহমানের ছেলে প্রতিবন্ধী মোঃ ইলিয়াছ,খলিলুর রহমানের ছেলে মোঃ জাবেদ প্রমুখ।
তাদের দাবি এই নারী বিগত সময়ে পতিত সরকারের সময়ে দাপট দেখিয়ে ও আওয়ামী লীগের লোকজনের সাথে ঘনিষ্টতার সুযোগ নিয়ে এই গ্রামের বিভিন্ন লোকজনের বিরুদ্ধে ২০/২৫টি মামলা দিয়েছে। টাকা লেনদেনকে কেন্দ্র করে এক নারীকে প্রকাশ্যে সন্ত্রাসী দিয়ে কুপিয়েছে। নাছিমা আক্তার এলাকায় সুদের ব্যবসা করে, মূল টাকা ও লাভের অংশ নেওয়ার পরেও নকল স্ট্যাম্প দিয়ে মানুষকে হয়রানি করে।
প্রতিবন্ধী ইলিয়াছ জানা, এই নারী তার বিরুদ্ধে ৮টি মামলা দিয়েছে। মো: জাবেদ জানান, এই নারী তার বিরুদ্ধে একটি হত্যা মামলাসহ ৪টি মামলা দিয়েছে।
ইউপি সদস্য আঃ হামিদ, সংরক্ষিত সদস্য নুরজাহান জানান, এলাকাবাসীর অভিযোগ সত্য। এই নারীর সাথে এলাকার বেশ কিছু লোকজনের সাথে টাকা লেনদেনের সর্ম্পক রয়েছে। এই টাকা লেনদেনের ঘটনা নিয়ে আরেক নারীকে হত্যার চেষ্টা ও জমি দখলের অভিযোগ রয়েছে।
এদিকে অভিযোগের বিষয় সঠিক নয় দাবি করে নাছিমা আক্তার জানান, মুলত: হাওলাতের টাকা ফেরত না দিতে এলাকার লোকজনকে জড়ো করে আমার বিরুদ্ধে মানববন্ধন করিয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা