বিমান দুর্ঘটনায় হতাহতদের সিরিজ জয় উৎসর্গ করল টাইগাররা

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জুলাই ২২, ২০২৫ | ১১:২৬
Link Copied Successfully!

পাকিস্তানের বিপক্ষে টানা দুই জয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ ক্রিকেট দল। ঐতিহাসিক এই সিরিজ জয় গতকাল রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় হতাহতদের জন্য উৎসর্গ করেন টাইগাররা।

মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৮ রানে হরানোর মধ্য দিয়ে সিরিজ জয়ের ইতিহাস গড়ে বাংলাদেশ।

এদিন সিরিজ জয়ের পর অধিনায়ক লিটন দাস বলেন, আমরা জানি গতকালের ঘটনাটি সকল বাংলাদেশিদের জন্য একটি হৃদয়বিদারক মুহূর্ত ছিল। এই সিরিজ জয় সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত এবং তাদের পরিবারের প্রতি উৎসর্গ করা হলো।

বিজ্ঞাপন

বিমান দুর্ঘটনায় ৩১ জন নিহত এবং ১৬১ জন আহত হন। এখনও অনেকে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ প্রসঙ্গে লিটন দাস বলেন, আমরা জানি যে আমরা তাদের শূন্যস্থান পূরণ করতে পারব না। যারা প্রাণ হারিয়েছেন, তাদের জন্য আমাদের পক্ষ থেকে এই সিরিজটি উৎসর্গ করা হলো।

মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে প্রথমে ব্যাট করে জাকের আলি অনিকের ৫৬ রানের ইনিংসের সুবাদে ১৩৩ রানে অলআউট হয় বাংলাদেশ।

বিজ্ঞাপন

টার্গেট তাড়ায় ১৫ রানে ৫ উইকেটে হারানো পাকিস্তান; ফাহিম আশরাফের অবিশ্বাস্য ব্যাটিংয়ে জয়ের দুয়ারে গিয়ে হোঁচট খায়। ১৯.২ ওভারে ১২৫ রানে অলআউট হয়ে পাকিস্তান ম্যাচ হারে ৮ রানে।

২-০ ব্যবধানে জিতে টি-টোয়েন্টিতে সিরিজ জয়ের ইতিহাস গড়ে বাংলাদেশ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা