
বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক
Link Copied Successfully!


রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। স্থগিত করা হয়েছে প্রধান উপদেষ্টার পূর্বনির্ধারিত কর্মসূচিও। সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।
রাষ্ট্রীয় শোক উপলক্ষে আজ মঙ্গলবার সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।
এর পাশাপাশি সব সরকারি, বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশ মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। নিহত ও আহতদের জন্য সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।


বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রধান উপদেষ্টার আজকের জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। এ ছাড়া তিন দিনের জন্য স্থগিত করা হয়েছে জুলাই ‘পুনর্জাগরণ’ অনুষ্ঠান।



























