বিয়ের জন্য পাত্রী না দেখানোকে কেন্দ্র করে হত্যা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ১৩, ২০২৫ | ৬:৪৭
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব উত্তরে রিকশা চালক হাবিব উল্লাহ হত্যা মামলার রহস্য উদঘাটন ও জড়িতকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে চাঁদপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার মো. আব্দুর রকিব।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন ও মূল আসামি মো. কামাল মীরাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেপ্তার করে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে হত্যার বিষয়টি স্বীকার করে আসামি। কামাল রাজধানীর ডেমরায় একটি কারখানার নৈশপ্রহরীর কাজ করতেন। তিনি জানান, দ্বিতীয় বিয়ের জন্য মেয়ে দেখানোর কথা বলে পূর্ব পরিচিত হাবিব উল্লাহ তাঁর কাছ থেকে ১০ হাজার টাকা নেন। গত ১০ জুলাই মেয়ে দেখানোর কথা বলে মতলব উত্তরে কামালকে নিয়ে যান হাবিব। কিন্তু পরবর্তীতে মেয়ে না দেখানোয় দুজনের মধ্যে তর্ক ও ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে হাবিব উল্লাহকে তলপেটে ও অণ্ডকোষে লাথি মারেন কামাল। এরপর মারা গেছেন ভেবে তাকে পুকুরে ফেলে পালিয়ে নারায়ণগঞ্জে যান তিনি।

বিজ্ঞাপন

গত ১১ জুলাই চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৩ নং সাদুল্লাহপুর ইউনিয়নের একটি পুকুর থেকে হাবিব উল্লাহর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তাঁর স্ত্রী মনোয়ারা বেগম বাদী হয়ে মতলব উত্তর থানায় একটি হত্যা মামলা করেন। পরে পুলিশ তদন্তের ভিত্তিতে কামলাকে গ্রেপ্তার করে।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা