বাবা দিনমজুর, মেয়ে পেলেন জিপিএ-৫, স্বপ্ন বিসিএস ক্যাডার !

খালেকুজ্জামান শামীম চাঁদপুর
আপডেটঃ জুলাই ১১, ২০২৫ | ৮:৩৭
Link Copied Successfully!
 ফারজানা আক্তার রুপা একজন দিনমজুরের মেয়ে। মা গৃহিণী। দারিদ্রতার সংগ্রামে বেড়ে ওঠা ফারজানা চলতি বছর দাখিল পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন দেখে। পরিবারে আর কেউ উচ্চশিক্ষিত না হলেও ফারজানা আক্তার রুপা নিজের চেষ্টা, মেধা ও অধ্যবসায় দিয়ে প্রমাণ করেছে সীমাবদ্ধতা তাকে আটকাতে পারেনি।
সে চাঁদপুরের  হাজীগঞ্জের কাঁকৈরতলা ইসলামিয়া আলিম মাদ্রাসার মেধাবী শিক্ষার্থী ও উপজেলার মোহাম্মদপুর গ্রামের পন্ডিত বাড়ির আব্দুর রহমানের ছোট মেয়ে। দুই বোন ও এক ভাইয়ের মাঝে সে মেঝো।
কাঁকৈরতলা ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ তোফাজ্জল হোসেন বলেন, “রুপার মতো শিক্ষার্থীরা সমাজের জন্য অনুকরণীয়।  আমরা চাই, সে যেন উচ্চশিক্ষা অর্জন করে মাদ্রাসা ও পরিবারের মুখ উজ্জ্বল করে।”
মাদ্রাসার শিক্ষকরা জানান, রুপা অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী ছাত্রী। দারিদ্র্যতাও এগিয়ে যাওয়ার পথে বাধা হতে পারেনি। তার এই সাফল্যে পুরো মাদ্রাসা গর্বিত।
রুপার বাবা আব্দুর রহমান জানান , “আমি দিনমজুর মানুষ। কষ্ট করে মেয়েকে পড়াচ্ছি, সে ভালো ফল করেছে — এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। সবার দোয়া চাই, মেয়েটা যেন মানুষের মতো মানুষ হয়।”
ফারজানা আক্তার রুপা বলেন, “আমার বাবা-মা কঠোর পরিশ্রম করে আমাকে পড়ালেখার সুযোগ দিয়েছেন। আল্লাহর রহমত আর শিক্ষকদের দোয়ায় আজ এই ফলাফল সম্ভব হয়েছে। আমি মানুষের মতো মানুষ হতে চাই, আর ভবিষ্যতে ভালো কিছু করে বাবার কষ্ট লাঘব করতে চাই। আমি বিসিএস ক্যাডার হয়ে দেশ সেবার জন্য সবার দোয়া চাই।”
জানা গেছে, ফারজানা আক্তার রুপার এই সাফল্যে গ্রামবাসী ও আত্মীয়স্বজনের মধ্যে আনন্দের বন্যা বইছে। সবার প্রত্যাশা — দারিদ্র্যতার গণ্ডি পেরিয়ে রুপা একদিন সমাজ ও দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
আরও জানা গেছে, চলতি বছর দাখিল পরীক্ষায় কাঁকৈরতলা ইসলামিয়া আলিম মাদরাসায় ৪৩ জন শিক্ষার্থী ফরম পূরণ করলেও ৪০ জন পরীক্ষায় অংশ নেয়। তম্মধ্যে কৃতকার্য হয়েছে ২৮ জন পরীক্ষার্থী। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেএকমাত্র ফারজানা আক্তার রুপা।
ক্যাপশন : ফারজানা

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা