মৌলিক সংস্কারের প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে একাত্ম হওয়ার আহ্বান এনসিপির

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জুন ২৯, ২০২৫ | ৯:৫১
Link Copied Successfully!

মৌলিক সংস্কারের প্রশ্নে একাত্ম হতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। তিনি বলেন, ‘আমরা রাজনৈতিক দলগুলোর কাছে আহ্বান রাখব, জনগণের মতামতকে বুঝে জনগণের প্রত্যাশার জায়গাকে বুঝে এবং বাংলাদেশে যাতে আর কখনো কোনোভাবেই কোনো স্বৈরাতান্ত্রিক শাসনকাঠামো প্রতিষ্ঠিত হতে না পারে, সে জন্য মৌলিক সংস্কারের পক্ষে তারা যেন একাত্ম হন।’

আজ রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা শেষে এ আহ্বান জানান আখতার হোসেন। সংস্কার প্রশ্নে ঐকমত্য গঠনের লক্ষ্যে এদিন রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্যায়ের সপ্তম দিনের আলোচনা অনুষ্ঠিত হয়।

আলোচ্যসূচির মধ্যে ছিল সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি, দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্ট, উচ্চকক্ষের নির্বাচনপ্রক্রিয়া এবং উচ্চকক্ষের দায়িত্ব ও ভূমিকা।

বিজ্ঞাপন

বিএনপি ও সমমনা কয়েকটি দলের কারণে মৌলিক সংস্কার আটকে আছে বলে অভিযোগ করেন আখতার হোসেন। তিনি বলেন, ‘মানুষের রক্তের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশ অর্জিত হয়েছে, সেখানে নতুন করে কোনো একটি সরকার এসে নির্বাচন কমিশন, দুদক, পিএসসিসহ অন্যান্য সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানকে যাচ্ছেতাইভাবে ব্যবহার করতে পারবে, এসব প্রতিষ্ঠানে মর্জিমতো দলান্ধ ব্যক্তিদের নিয়োগ দেবে, ইচ্ছেমতো প্রতিষ্ঠানগুলোকে ব্যাবহার করবে, বিরোধী মতকে দমন করবে, সরকারের জবাবদিহির জায়গাকে নিশ্চিত হতে দেবে না—এমন পরিস্থিতি যারা তৈরি করতে চাচ্ছে, তাদের সঙ্গে বাংলাদেশের আপামর জনতার কোনো সংযোগ নেই, তাদের সঙ্গে আপামর জনতা কোনোভাবে একাত্ম হতে পারে না।’

সংস্কারের বিষয়ে জাতীয় নাগরিক পার্টি সবচেয়ে বেশি আন্তরিক বলে উল্লেখ করেন আখতার হোসেন। তিনি বলেন, ‘জনগণের বৃহত্তর অংশ এই রুমের বাইরে অপেক্ষা করছে। তারা দেখছে কোন দল মৌলিক সংস্কার চাচ্ছে অথবা চাচ্ছে না।’

ঐকমত্য কমিশনের আলোচনায় সংস্কার নিয়ে দর–কষাকষি হচ্ছে উল্লেখ করে আখতার হোসেন বলেন, ‘রোববারের আলোচনায়ও মৌলিক সংস্কারের বাস্তবতা থেকে অনেক দূরে থাকতে হয়েছে। সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটির আলোচনায় বিএনপি ও গুটিকয় দলের বাধার কারণে ঐকমত্য গঠন করা সম্ভবপর হচ্ছে না।’

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি