‘শাপলা’ নিয়ে এনসিপি-নাগরিক ঐক্যের টানাটানি

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জুন ২৪, ২০২৫ | ৯:৪০
Link Copied Successfully!

দলীয় প্রতীক হিসেবে ‘শাপলা’ বরাদ্দ পাওয়া নিয়ে টানাটানি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও নাগরিক ঐক্য। তবে সবার আগে এই প্রতীক বরাদ্দ চাওয়ায় নির্বাচন কমিশন (ইসি) নাগরিক ঐক্যকে প্রতীকটি বরাদ্দ দেবে বলে আশাবাদী দলটির নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৪ জুন) ইসি সূত্রে জানা যায়, নিবন্ধন পেতে আগ্রহী দুটি দল শাপলা প্রতীক প্রথম পছন্দ হিসেবে উল্লেখ করেছে।

নাগরিক ঐক্যের দপ্তর সম্পাদক মহিদুজ্জামান মহিদ বলেন, আমরা নির্বাচন কমিশনে গিয়েছিলাম দলীয় প্রতীক পরিবর্তনের আবেদন করতে। আমাদের বর্তমান প্রতীক ‘কেটলি’ পরিবর্তন করে ‘শাপলা’ বা ‘দোয়েল’ প্রতীক চেয়ে একটি আবেদনপত্র জমা দিয়েছি। নির্বাচন কমিশনের সচিব আমাদের জানিয়েছেন, যেহেতু ‘শাপলা’ ও ‘দোয়েল’ জাতীয় প্রতীক হিসেবে গণ্য হয়, তাই বর্তমানে এগুলো বরাদ্দ দেওয়া সম্ভব নয়। তবে ভবিষ্যতে যদি প্রতীক সংযোজনের সুযোগ আসে, তখন আমাদের প্রস্তাব বিবেচনায় নেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

‘শাপলা’ প্রতীক চেয়ে প্রথমে আবেদন করে নাগরিক ঐক্য। এর পরও যদি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘শাপলা’ প্রতীক পায়- এমন পরিস্থিতিতে নাগরিক ঐক্যের অবস্থান কী হবে? – জবাবে মহিদ বলেন, আমরা নির্বাচন কমিশনের নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি আশা করি। যেহেতু আগে আমরা আবেদন করেছি, কমিশনের উচিত আমাদের প্রাধান্য দেওয়া।

এর আগে, গত ১৭ জুন নাগরিক ঐক্য তাদের প্রতীক ‘কেটলি’ পরিবর্তনের লক্ষ্যে ‘শাপলা’ বা ‘দোয়েল’ চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করে।

এরপর নতুন দল নিবন্ধনের আবেদনের শেষ দিন ২২ জুন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দলীয় নিবন্ধনের সঙ্গে ‘শাপলা’, ‘কলম’ ও ‘মোবাইল’ প্রতীক চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করে। দলটির আহ্বায়ক আবেদন জমা দেওয়ার পর জানান, আমরা তিনটি প্রতীক চেয়েছি- শাপলা, কলম ও মোবাইল। তবে আমাদের প্রথম পছন্দ ‘শাপলা’। আমরা বিশ্বাস করি, এটি জনগণের প্রতীক, গণঅভ্যুত্থানের প্রতীক, গ্রামীণ জীবনের প্রতীক। এই শাপলা প্রতীক নিয়ে আমরা আগামী দিনে রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে চাই।

বিজ্ঞাপন

শাপলা প্রতীক চাওয়ার যৌক্তিকতা ব্যাখ্যা করে এনসিপি নেতা নাহিদ ইসলাম বলেন, আমরা নির্বাচন কমিশনের আইনি বিধান পর্যালোচনা করেছি। সেখানে এমন কোনো নিষেধাজ্ঞা পাইনি। জাতীয় ফল ‘কাঁঠাল’ একটি দলের প্রতীক হিসেবে বরাদ্দ রয়েছে। সেক্ষেত্রে শাপলা প্রতীক পাওয়ায় আইনগত কোনো বাধা দেখি না। তাছাড়া, জাতীয় প্রতীক কেবল শাপলা নয়- এর সঙ্গে ধানের শীষ, পাটপাতা ও তারকা যুক্ত আছে। অথচ ‘ধানের শীষ’ ও ‘তারা’ এরই মধ্যে রাজনৈতিক প্রতীক হিসেবে ব্যবহৃত হচ্ছে। তাই শাপলা প্রতীক ব্যবহারে বাধা থাকার কথা নয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি