চাচার কোপে দুই ভাতিজি খুন, আহত মা

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জুন ৩, ২০২৫ | ৯:৩৬
Link Copied Successfully!

মৌলভীবাজারের কমলগঞ্জে জমিসংক্রান্ত বিরোধে দুই ভাতিজিকে কুপিয়ে হত্যা করেছেন আপন চাচা। এছাড়া নিহত দুই বোনের মাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার ইসলামপুর ইউনিয়নের কাটালবাড়ী গ্রামে এ ঘটনা হয়।

নিহতরা হলো– কাটালবাড়ী গ্রামের আবু মিয়ার মেয়ে সারমিন বেগম ও মাসুমা বেগম। কোপে আহত তাদের মা হাজেরা বেগমকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কাটালবাড়ী গ্রামের আবু মিয়ার সাথে তার ছোট ভাই মাসুক আলীর পৈতৃক জমি নিয়ে বিরোধ চলছে। আজ বিকেলে দক্ষিণ কাটালবাড়ীতে মাসুক আলীর বাড়ির পশ্চিম পাশে জমিতে হালচাষ দেন আবু মিয়ার মেয়েরা। ঐসময় মাসুক মিয়া বাড়ি থেকে বের হয়ে জমিতে হালচাষ দিতে নিষেধ করেন৷ পরে দুপক্ষের মধ্যে কথা-কাটাকাটির জেরে মাসুক আলী ধারালো অস্ত্র দিয়ে তিনজনকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে যান৷ পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই বোনকে মৃত ঘোষণা করেন৷ মারাত্মক আহত তাদের মা হাজেরা বেগমকে উন্নত চিকিৎসার জন্য সিলেট পাঠানো হয়েছে। ঘটনার পর ঘাতক মাসুক আলী পালিয়ে যান। এই ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

বিজ্ঞাপন

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ কবির বলেন, ‘পারিবারিক জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধে এই হত্যাকাণ্ড হয়েছে। নিহতদের লাশ হাসপাতালে রয়েছে, সুরতহাল প্রতিবেদন তৈরি করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। আসামিদের ধরতে পুলিশ তৎপর রয়েছে৷’

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি