মতলবে শ্রমিক দলের উদ্যোগে শ্রমিক দিবস পালিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ১, ২০২৫ | ৯:০৪
Link Copied Successfully!

মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৫ উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা শ্রমিক দলের পক্ষ থেকে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হয়েছে। বৃহস্পতিবার (১মে) দুপুরে উপজেলার মতলব সেতুর উত্তরপ্রান্তে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক দলের সভাপতি আবু সুফিয়ান এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মহসিন মন্ডল। কর্মসূচিতে শ্রমিকদের অধিকার, নিরাপদ কর্মপরিবেশ এবং ন্যায্য মজুরির দাবিতে বিভিন্ন বক্তব্য উঠে আসে।

বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, জাতীয়তাবাদী শ্রমিক দল মতলব উত্তর উপজেলা শাখার সভাপতি মো. আবু সুফিয়ান, সিনিয়র সহসভাপতি আবুল বাশার ছগির, সহ-সভাপতি রুবেল প্রধান, সাধারণ সম্পাদক মহসিন মন্ডল, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম খান।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হালিম সরকার রিংকু, ইসলামাবাদ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও ইউপি সদস্য আল আমিন রহমান, মতলব পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সারোয়ার ফরাজী স্বেচ্ছাসেবক দল নেতা শাহিন খান, বাগানবাড়ি ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মফিজ প্রধান, সাংগঠনিক সম্পাদক মানিক বেপারী, একলাশপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আব্বাস মিয়া, ফরাজীকান্দি ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি সোলেইমান, দুর্গাপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি তৌহিদুল ইসলাম বাবু, গজরা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ছানা উল্লাহ প্রধান, উপজেলা ছাত্রদল নেতা নাদিম ভূইয়া।

বক্তারা বলেন, “শ্রমিকদের অধিকার আদায়ে আজকের এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দেশে প্রতিনিয়ত শ্রমজীবী মানুষের নানা রকম চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। নিম্ন মজুরি, অমানবিক কাজের পরিবেশ, অনিরাপদ কর্মস্থল এবং শ্রম আইনের সঠিক বাস্তবায়নের অভাব — এসব বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের দাবি, শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে এবং তাদের জীবনের মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে।”

তাঁরা আরও বলেন, “শ্রমিক শ্রেণির উন্নয়ন ছাড়া দেশের প্রকৃত অগ্রগতি সম্ভব নয়। সাবেক মন্ত্রী পুত্র ও চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদার পরামর্শ ও সার্বিক দিকনির্দেশনায় এ আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে। তাঁর নেতৃত্বে উপজেলা শ্রমিক দল সুসংগঠিতভাবে মাঠে কাজ করছে এবং শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় সোচ্চার ভূমিকা পালন করছে।”

বিজ্ঞাপন

বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা দাবি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে বলেন, “এই ৩১ দফা দেশের শ্রমজীবী মানুষের ভাগ্য পরিবর্তনের রূপরেখা। এই দাবি বাস্তবায়নে মতলব উত্তর উপজেলা শ্রমিক দল বদ্ধপরিকর এবং আগামীতেও গণতান্ত্রিক আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানে উপজেলা শ্রমিক দলের নেতাকর্মীসহ বিভিন্ন স্তরের শ্রমজীবী মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষে উপজেলা শ্রমিক দলের নেতৃবৃন্দ চাঁদপুর জেলা শ্রমিক দলের সমাবেশে যোগদান করেন।

ছবি ক্যাপশন :
মতলব উত্তর উপজেলা শ্রমিক দলের উদ্যোগে শ্রমিক দিবস পালিত।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা