ফরিদগঞ্জে সড়কে প্রাণ গেল তিন ইন্টারনেট কর্মীর

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ নভেম্বর ৩, ২০২০ | ১১:১৩
Link Copied Successfully!

ফরিদগঞ্জে মোটর সাইকেল সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক দুর্ঘটনায় তিন ইন্টারনেট সার্ভিস কর্মী নিহত হয়েছে। এ সময় রায়হান (১৭) ও আলআমিন (১৬) নামে আরো দুইজন গুরুতর আহত হয়েছে। সোমবার দুপুরে চাঁদপুরের ফরিদগঞ্জে চাঁদপুর-লক্ষীপুর সড়কের টিএন্ডটি এলাকায় এই ঘটনা ঘটে।

জানা গেছে, সোমবার দুপুরে ফরিদগঞ্জ ব্রড ব্যান্ড ইন্টারনেট সার্ভিসের জাহেদসহ ৩জন লাইনম্যান মোটর সাইকেলযোগে লাইন তদারকি করতে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি স্কুটারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জাহেদের মৃত্যু হয়।

গুরুতর আহত অবস্থায় মোটর সাইকেল আরোহী আল- আমিন ও রায়হানকে প্রথমে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়ার পর অবস্থান অবনতি হলে তাদের আশংকাজনক অবস্থ্য়া চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করে। কর্তব্যরত ডাক্তার আহতদের উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করেন।

বিজ্ঞাপন

পরবর্তিতে চাঁদপুর সদর হাসপাতালে তাদের নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক রায়হানকে মৃত ঘোষণা করেন এবং আল-আমিনকে উন্নত চিৎসার জন্য ঢাকায় প্রেরন করেন । ঢাকা নেওয়ার পথে আল-আমিনের মৃত্যু হয়।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে সিএনজি স্কুটার চালককে আটকের কথা জানান।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা