কচুয়ায় মাদ্রাসা কেন্দ্রে ৫ পরীক্ষার্থী বহিষ্কার ও ৪ শিক্ষক অব্যাহতি

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ২২, ২০২৫ | ৩:৫০
Link Copied Successfully!
চাঁদপুরের কচুয়া উপজেলার নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদ্রাসার কেন্দ্রে অসদুপায় অবলম্বনের দায়ে ৫ পরীক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।  একই ঘটনায় পরীক্ষার সময় অসদুপায় অবলম্বনে সহযোগিতা ও দায়িত্বে অবহেলার অভিযোগে কেন্দ্রের দায়িত্বে থাকা ৪ জন কক্ষ পরিদর্শক শিক্ষককে অব্যাহতি দেয়া হয়। মঙ্গলবার বাংলা ২ পত্র বিষয়ের পরীক্ষা চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে।
বহিস্কৃত পরীক্ষার্থীরা হলো উপজেলার নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদ্রাসার ২ শিক্ষার্থী শামীমা আফরিন, তামান্না আক্তার, তেতৈয়া দাখিল মাদ্রাসার ২ শিক্ষার্থী গাজী মোঃ জাহিদ হোসেন ও আরমান হোসেন, কোমরকাশা জামালিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থী গাজী ইকরা আক্তার।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মুহাম্মদ হেলাল চৌধুরী জানান, নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদ্রাসার অসদুপায় অবলম্বনের দায়ে ৫ জন শিক্ষার্থী ও ৪ জন কক্ষ পরিদর্শককে পরীক্ষার সব দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। তিনি আরো বলেন, “আমরা প্রতিটি কেন্দ্রে সুষ্ঠু ও নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করার লক্ষ্যে কঠোর মনিটরিং করছি। কেউ যদি নিয়ম ভঙ্গ করে, তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা