চাঁদপুরে ভিমরুলের কামড়ে স্বামীর মৃত্যু, স্ত্রী-মেয়ে-জামাতা আহত

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ২০, ২০২৫ | ১০:৪১
Link Copied Successfully!
চাঁদপুরের মতলব উত্তরে ভিমরুলের কামড়ে স্বামী মো. সালামত উল্ল্যাহ মিয়াজী (৬০) মারা যান। তার স্ত্রী সেলিনা বেগম, তার মেয়ে শেফালী আক্তার ও মেয়ের জামাইকে ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য মোঃ মানিক হোসেন।
শনিবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মতলব উত্তর উপজেলার আলোর সন্ধান সমবায় সমিতি লিঃ সাধারণ সম্পাদক ছিলেন সালামত উল্ল্যাহ মিয়াজী।
পরিবার ও এলাকাবাসী জানান, গেল ১৮ এপ্রিল শুক্রবার দুপুরে সালামত উল্ল্যাহ মিয়াজী এবং তাঁর স্ত্রী সেলিনা বেগম (৫২) দক্ষিণ দূর্গাপুর থেকে মেয়ের জামাই বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। ঘাসিরচর ঘোষ বাড়ির কাছ দিয়ে যাবার পথে হঠাৎ ভিমরুল তাদের উপর আক্রমণ করে। পরে স্থানীয়রা তাদেরকে গুরুতর আহত অবস্থায় মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসক তাদের অবস্থায় গুরুতর দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকা বারডেম হাসপাতালে প্রেরণ করেন।
ইউপি সদস্য মানিক হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে তার মেয়ে শিউলী আক্তার ও মেয়ের জামাই ঘটনাস্থলে ছুটে যান। তাদেরকেও ভীমরুল কামড়ে আহত করে। পরে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে ঢাকার বারডেম হাসপাতালে পাঠানো হয়। সেখানে একজনের মৃত্যু হয়েছে।
এ বিষয়ে মতলব উত্তর থানা অফিসার ইনচার্জ রবিউল ইসলাম জানান, রাতে জানতে পারেন ভিমরুলের কামড়ে একজনের মৃত্যু আর তিনজন হাসপাতালে ভর্তি রয়েছে ।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা