মতলব পৌর ৮নং ওয়ার্ড যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত

Default User
মাহফুজ মল্লিক
আপডেটঃ নভেম্বর ১, ২০২০ | ১১:০১
Link Copied Successfully!

মতলব পৌর আওয়ামী যুবলীগের ৮নং ওয়ার্ড শাখার ত্রি-বার্ষিক সম্মেলন রবিবার (১ নভেম্বর) বিকাল ৩টায় বরদিয়া কাজী সুলতান উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।সম্মেলনে উদ্ধোধনী বক্তব্য রাখেন মতলব পৌর যুবলীগের সভাপতি সোহাগ সরকার।


পৌর যুবলীগের সহ সভাপতি জাবেদ হাসান সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান কালু ভূইয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুবলীগের সদস্য অরুপ কর্মকার, চন্দন সাহা, সোহাগ পাটোয়ারী। আরো বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক আবু সুফিয়ান, মতলব পৌর যুবলীগের সহ সভাপতি রিপন পাটোয়ারী, একেএম আজাদ, পারভেজ দেওয়ান, সম্মানিত সদস্য আতাউর রহমান ভিপি, যুগ্ম সাধারণ সম্পাদক আনিছুর রহমান আনু, কাউন্সিলর মামুন চৌধুরী বুলবুল, ৮নং ওয়ার্ড আ’লীগের সভাপতি লিটন গাজী, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ সম্পাদক হাসান শুভ্র প্রমুখ। সন্মেলন পরিচালনা করেন পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রোকুনুজ্জামান রোকন।সম্মেলন সফল ও সার্থক করার লক্ষে ৮ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থীরা পৃথক পৃথক ভাবে মিছিল নিয়ে সম্মেলন স্থলে এসে যোগদান করেন।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তাদের নাম ঘোষনা করেন। সভাপতি পদে মিজান গাজী, নুরুল ইসলাম নুরু গাজী, বিল্লাল গাজী, জামিল গাজী এবং সাধারণ সম্পাদক পদে সাইফুল ইসলাম, কাউছার আলম হান্নান, আসাদুজ্জামান হ্নদয়, রাজিব বকাউল, হাবিব প্রধান, মোঃ রাসেল, নয়ন মাল প্রার্থীতা ঘোষণা করেন। প্রার্থীদের জীবন বৃত্তান্ত পৌর যুবলীগের নেতৃবৃন্দের কাছে জমা প্রদানের জন্য বলা হয় এবং পরবর্তীতে জেলা যুবলীগের সাথে আলোচনা করে কমিটির ঘোষণা করা হবে বলে জানিয়ে দেওয়া হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা