
ফরিদগঞ্জ ও শাহরাস্তিতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু


চাঁদপুরের ফরিদগঞ্জ ও শাহরাস্তি উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে পুকুরের পানিতে পড়ে পৃথক স্থানে এসব ঘটনা ঘটে।
তারা হলেন ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চির্কা গ্রামে আয়েশা আক্তার (২) ও শাহরাস্তি উপজেলা ধোপল্লা গ্রামের তালুকদার বাড়ীর মাছুম তালুকদার (১০) ।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহআলম জানান, আয়েশার মা সাংসারিক কাজে ব্যস্ত ছিল। পরে তাকে খোঁজাখুজির এক পর্যায়ে পুকুরের পানিতে ভেসে উঠতে দেখে। শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপরদিকে পুকুরে গোসল করতে গিয়ে মাছুম তালুকদার নিখোঁজ হন। পরে ভেসে উঠলে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার অনেক আগেই সে মারা গেছে। তিনি আরও বলেন, যেহেতু এখন গরম পড়ছে, শিশুদের অভিভাবকরা আরো সচেতন থাকতে হবে যেনো শিশুরা একা একা পানির কাছাকাছি না যায়।


থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহআলম বলেন, পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থার পাশাপাশি শাহরাস্তি ও ফরিদগঞ্জ থানায় দুটো অপমৃত্যুর মামলা দায়ের করা হবে বলে জানান পুলিশ।


























