চাঁদপুরে মহাঅষ্টমী স্নান’ শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ৫, ২০২৫ | ৩:৫০
Link Copied Successfully!

চৈত্র মাসের অষ্টমী তিথিতে হিন্দু ধর্মাবলম্বীরা পূর্ণ্যের আশায় অন্যান্য বছরের মতো এবারো চাঁদপুরের পুরান বাজারের হরিসভা এলাকায় সকাল থেকে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান ‘মহাঅষ্টমী স্নান’ শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। চৈত্র মাসের অষ্টমী তিথিতে মেঘনা নদীতে এই পবিত্র স্নান অনুষ্ঠানে অংশ নিতে জেলার বিভিন্ন স্থানসহ আশপাশের জেলা থেকেও পূণ্যার্থীরা ভোর থেকে উপস্থিত হয়।

নদীতে নেমে পুরোহিতের কাছে মন্ত্র উচ্চারণের মাধ্যমে ভোর ৪টা থেকে বিকেল ৫টা পর্যন্ত স্নান করছে। সংশ্লিষ্টরা বলছেন, এবার পুণ্যস্নানে প্রায় ২ কিলোমিটার এলাকা জুড়ে হাজারও মানুষ অংশগ্রহণ করেছে। আগত ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে চাঁদপুর নৌ-থানা কর্তৃক ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। এছাড়া জেলার হাজীগঞ্জ পৌরসভার মকিমাবাদ শ্মশানে ডাকাতিয়া নদী সংলগ্নে পবিত্র স্নান অনুষ্ঠানে অংশ নেয় সনাতন ধর্মাবলম্বীরা।

এই অষ্টমী স্নান উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানাতে সকালে স্নান এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মহসীন উদ্দিন, পুলিশ সুপার আব্দুর রকিবসহ জেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দগণ। অষ্টমী স্নান নির্বিঘ্ন করতে পুলিশের বিভিন্ন সদস্য ছাড়াও দমকল বাহিনীসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা স্থানটিতে তৎপর রয়েছেন।

বিজ্ঞাপন

চাঁদপুর নৌ পুলিশ অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদ বলেন, সার্বিক পরিস্থিতি মনিটর করা হচ্ছে। যেকোনো জরুরি প্রয়োজনে উপস্থিত নাগরিকদের পাশে রয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা