কুড়িগ্রাম থেকে সাঁতরে চাঁদপুরে সিরাজগঞ্জের রফিকুল, লক্ষ্য বঙ্গোপসাগর 

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মার্চ ২৩, ২০২৫ | ২:৩৯
Link Copied Successfully!
কুড়িগ্রামের সীমান্তবর্তী ঝুনকারচর থেকে সাঁতরে ১৯ দিনের মাথায় ২২ মার্চ শনিবার বিকেলে চাঁদপুর মোলহেডে এসে পৌঁছালেন সিরাজগঞ্জের বেলকুচি এলাকার রফিকুল ইসলাম।
এ সময় তাঁকে স্বাগত জানান, তাঁর স্ত্রী বাংলাদেশে প্রথম নারী এভারেস্ট বিজয়ী নিশাত মজুমদার ও চাঁদপুরের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুনতাসির আহমেদ।
সাঁতারু রফিকুল ইসলাম জানান, দেশের অভ্যন্তরের ৫৫০ কিলোমিটার নদীপথ সাঁতরিয়ে বঙ্গোপসাগর অতিক্রম করার লক্ষ্য নিয়ে গত ২১ ফেব্রুয়ারি ভোরে কুড়িগ্রামের সীমান্তবর্তী ঝুনকারচর থেকে সাঁতার শুরু করেন। শনিবার শরীয়তপুরের সুরেশ্বর চরআত্রা এলাকা থেকে সকাল সাতটায় সাঁতার শুরু করে বিকেল সাড়ে চারটায় ২২ কিলোমিটার পদ্মা মেঘনা নদীপথ পাড়ি দিয়ে চাঁদপুর মোলহেডে এসে পৌঁছেন। টানা ১ মাস ১ দিনে তাঁর ৪০০ কিলোমিটার নদী পথ পাড়ি দেওয়া হয়।
আজ রোববার ভোরে ১৫০ কিলোমিটার মেঘনা নদীর দীর্ঘ পথ পাড়ি দিতে চাঁদপুর বড়স্টেশন মোলহেড থেকে শুরু করেন সাঁতার। বঙ্গোপসাগর পর্যন্ত তাঁর ৫৫০ কিলোমিটার নদী পথ সাঁতরিয়ে নতুন রেকর্ড গড়তে চান তিনি।
 রফিকুল ইসলাম বলেন, সাঁতার কেটে নদী এবং নদী পাড়ের মানুষের সাথে পরিচিত হওয়াই ছিল আমার লক্ষ্য । আমাকে দীর্ঘ এই নদী পথ সাঁতরিয়ে পাড়ি দিতে সার্বক্ষনিক সাহস যুগিয়েছেন আমার স্ত্রী নিশাত মজুমদার ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা